Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আজ জামায়াত আমীরের চট্টগ্রাম ও কক্সবাজারে পাঁচ জনসভা 

BN DESK
02 September 2026, 01:52 AM পড়তে ১ মিনিট

নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান সোমবার (২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম ও কক্সবাজারের পাঁচটি স্থানে আয়োজিত সমাবেশে যোগ দেবেন।

সকাল ৯টায় মহেশখালীতে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এরপর, ১০টায় কক্সবাজার শহরের বাহারছড়াস্থ বীর মুক্তিযোদ্ধা মাঠে ১১ দলীয় ঐক্যের জনসভায় যাবেন তিনি।

বেলা ১১টা নাগাদ লোহাগড়ার পদুয়ায় সমাবেশে যোগ দেবেন শফিকুর রহমান। দুপুর ২টায় সীতাকুণ্ড এবং সবশেষ বিকেল ৫টায় চট্টগ্রাম মহানগরের বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।

সমাবেশগুলো সফল করতে প্রশাসনকে অবহিত করাসহ মঞ্চ প্রস্তুত ও সার্বিক প্রস্তুতি এরইমধ্যে সম্পন্ন করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর জামায়াত কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান। তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন, জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা এবং একটি মানবিক ও কল্যাণরাষ্ট্র গঠনের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ২ ফেব্রুয়ারি জনসভা নতুন বাংলাদেশ গঠনের আন্দোলনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

আজ জামায়াত আমীরের চট্টগ্রাম ও কক্সবাজারে পাঁচ জনসভা 

B
BN DESK | 02 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার