Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আজ নতুন গভর্নরের প্রথম মুদ্রানীতি ঘোষণা

BN DESK
08 October 2025, 01:59 AM পড়তে ১ মিনিট
আজ নতুন গভর্নরের প্রথম মুদ্রানীতি ঘোষণা

সুদহার নীতি অপরিবর্তিত রেখে চলতি ২০২৪-২৫ অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন, ২০২৫) মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় নতুন মুদ্রানীতি ঘোষণা করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। এটি হবে নতুন গভর্নরের প্রথম মুদ্রানীতি ঘোষণা। এদিন সকালে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে মুদ্রানীতি নিয়ে আলোচনা হবে। বিনিময় হার ব্যবস্থাপনায় বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত নেই। মূল্যস্ফীতি কিছুটা কমে আসা ও রিজার্ভ ২০ বিলিয়ন ডলারে স্থিতিশীল থাকায় এমন মুদ্রানীতি ঘোষণা করা হচ্ছে।

জানা গেছে, বিকেলে কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তরে সংবাদ সম্মেলনে গভর্নর আহসান এইচ মনসুর মুদ্রানীতি ঘোষণা করবেন। এ সময় আহসান এইচ মনসুর বর্তমান মুদ্রানীতির আওতায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে গতিশীল করতে— বাংলাদেশ ব্যাংকের প্রচেষ্টাগুলো সাংবাদিকদের কাছে তুলে ধরবেন। সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ– বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর প্রধান, বাংলাদেশ ব্যাংকের মুখ্য অর্থনীতিবিদ-সহ অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

অন্তর্র্বতী সরকারে অধীনে এবং বর্তমান গভর্নরের প্রথম মুদ্রানীতি এটি। তবে কেন্দ্রীয় ব্যাংক এখনই সংকোচন থেকে সম্প্রসারণের নীতিতে যাবে না। গত বছর ১৮ জুলাই চলতি অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক।

পরবর্তী খবর লোড হচ্ছে...
অর্থনীতি

আজ নতুন গভর্নরের প্রথম মুদ্রানীতি ঘোষণা

B
BN DESK | 10 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার