Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আজ পুরুষদের রান্না করার দিন

BN DESK
02 September 2026, 11:07 PM পড়তে ১ মিনিট
আজ পুরুষদের রান্না করার দিন

লাইফস্টাইল ডেস্ক : পুরুষদের রান্না করার জন্য আজকের দিন বরাদ্দ আছে।  কারন আজ ‘ন্যাশনাল মেন মেক ডিনার ডে’ অর্থাৎ ‘পুরুষদের রাতে খাবার তৈরির জাতীয় দিন’

প্রতিবছর নভেম্বর মাসের প্রথম বৃহস্পতিবার পালিত হয় দিবসটি।  মূলত, রান্নার সঙ্গে পুরুষদের সংশ্লিষ্টতা বাড়াতে ও তাদের মধ্যে রান্নাবিষয়ক আগ্রহ ও আত্মবিশ্বাস বাড়াতেই পালিত হয় দিবসটি।

ইদানীং পুরুষের সঙ্গে রান্নাঘরের সম্পর্ক এভাবেই নিবিড় হয়েছে। সবার বাড়ির পরিবেশ আগের সময়ের মতো আর নেই। বহু বাড়িতেই জিরা, কালোজিরা, হলুদের কৌটোর ঠিকানা এখন জানেন পুরুষ সদস্যেরা। বাড়িতে স্ত্রী কিংবা মা কেউ না থাকলেও নিজেই দিব্যি রেঁধেবেড়ে খেতে পারেন। কাজ চালানোর মতো ডাল, ভাত, ডিম সেদ্ধ শুধু নয়, রীতিমতো পঞ্চব্যঞ্জন রাঁধেন। ইচ্ছা হলেও লুচি বানিয়ে নেন মাঝেমধ্যে।

রান্না নিয়ে পুরুষের পরীক্ষা-নিরীক্ষা অন্য মাত্রায় পৌঁছে গিয়েছে। মন এবং মসলা দিয়ে রান্না করা খাবারের গন্ধে ম ম করে পুরো বাড়ি। আর রান্নাঘরের দরজার সামনে দাঁড়িয়ে গিন্নি অবাক হয়ে দেখেন নতুন প্রতিভার স্ফূরণ। কখনও তো আবার দেখা যায় ব্যাগভর্তি বাজার করে বাড়ি ফিরেছেন গিন্নি। আর রান্নার দায়িত্ব কর্তার। রান্নার বিষয়ে নারীর পাশাপাশি পুরুষরাও এখন বেশ এক্সপার্ট।

আপনিও যদি একজন ভালো রাঁধুনী হন, তাহলে ঢুকে পড়ুন কিচেনে। রাতের খাবার নিজ হাতে তৈরি করে প্রিয়জন ও পরিবারকে চমকে দিন আজ। কারণ, আজ ‘ন্যাশনাল মেন মেক ডিনার ডে’ অর্থাৎ ‘পুরুষদের রাতে খাবার তৈরির জাতীয় দিন’। প্রতিবছর নভেম্বরের প্রথম বৃহস্পতিবার পালিত হয় দিবসটি।

মূলত, রান্নার সঙ্গে পুরুষদের সংশ্লিষ্টতা বাড়াতে ও তাদের মধ্যে রান্নাবিষয়ক আগ্রহ ও আত্মবিশ্বাস বাড়াতেই পালিত হয় দিবসটি।

সূত্র: ন্যাশনাল টুডে

পরবর্তী খবর লোড হচ্ছে...
লাইফস্টাইল

আজ পুরুষদের রান্না করার দিন

B
BN DESK | 07 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার