Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আজ বৃষ্টির দিনে সন্ধ্যার নাস্তায় থাকুক চিকেন কর্ন স্যুপ

BN DESK
10 October 2025, 04:00 AM পড়তে ১ মিনিট
আজ বৃষ্টির দিনে সন্ধ্যার নাস্তায় থাকুক চিকেন কর্ন স্যুপ

লাইফস্টাইল ডেস্ক : শীতে উষ্ণতা বাড়াতে কাজ করে বিভিন্ন ধরনের খাবার। তার মধ্যে স্যুপ অন্যতম। এই শীতে এক বাটি গরম স্যুপ পেলে আর কী চাই! বিশেষ করে শীতের বিকেল স্যুপ খেতে বেশ লাগে। স্যুপ হয় নানা ধরনের। চিকেন কর্ন স্যুপ তৈরি করে নিতে পারেন বাড়িতেই। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-

তৈরি করতে যা লাগবে

হাড় ছাড়া মুরগির মাংস- ৫০০ গ্রাম

ডিম- ২টি

চিকেন স্টক- ৬ কাপ

ভুট্টার দানা- ১৫০ গ্রাম

সয়াসস- ১ টেবিল চামচ

কর্ন ফ্লাওয়ার- ৩ টেবিল চামচ

সাদা ভিনেগার- ১ টেবিল চামচ

গোলমরিচের গুঁড়া-১ চা চামচ

টেস্টিং সল্ট- ১/২ চা চামচ

লবণ- স্বাদমতো।

 

যেভাবে তৈরি করবেন

মুরগির মাংস লম্বা করে টুকরা করে নিন। এবার তার সঙ্গে এক টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার, সয়াসস, ভিনেগার, লবণ, টেস্টিং সল্ট ও গোলমরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রাখুন পনেরো মিনিটের মতো।

একটি বড় হাঁড়িতে চিকেন স্টক নিয়ে তাতে মাংসের টুকরাগুলো দিন। মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে একটি পাত্রে এক কাপ ঠান্ডা পানিতে দুই টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার গুলিয়ে মাংসের সঙ্গে মিশিয়ে দিন। এরপর ডিম দুটি ভেঙে ফেটিয়ে নিন। এবার ধীরে ধীরে স্যুপের সঙ্গে মিশিয়ে দিন। অনবরত নাড়তে থাকবেন। এভাবে আরও তিন-চার মিনিট রান্না করে নামিয়ে নিন। গরম গরম পরিবেশন করুন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
লাইফস্টাইল

আজ বৃষ্টির দিনে সন্ধ্যার নাস্তায় থাকুক চিকেন কর্ন স্যুপ

B
BN DESK | 20 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার