Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আজ মাঘী পূর্ণিমা   

BN DESK
10 October 2025, 08:36 PM পড়তে ১ মিনিট
আজ মাঘী পূর্ণিমা   

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব মাঘী পূর্ণিমা আজ। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে শুভ মাঘী পূর্ণিমা উদযাপন উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আজ ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে এই তিথি শুরু হয়ে শেষ হবে ১২ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা ৭টা ৫২ মিনিটে।

বৌদ্ধ ভিক্ষুদের মতে, এই পূর্ণিমা তিথিতে তথাগত বুদ্ধ তাঁর ভিক্ষু সংঘের কাছে নিজের মহাপরিনির্বাণ দিবস ঘোষণা করেন। অর্থাৎ তিনি মাঘী পূর্ণিমা দিবসে ঘোষণা করেছিলেন, ওই দিন থেকে তিন মাস পর শুভ বৈশাখী পূর্ণিমা তিথিতে স্বীয় দেহত্যাগ করবেন। আর সেটাই হয়েছিল। এ কারণে এদিন সব বৌদ্ধ ধর্মাবলম্বী বুদ্ধের কথিত অনিত্য ভাবনা করে, ইহকাল ও পরকালের সুন্দর জীবন প্রতিষ্ঠার জন্য ধ্যান সমাধি করে এবং জীবনকে শীলময়, ভাবনাময় ও বিশুদ্ধিপূর্ণ করার জন্য কঠোর সংকল্পে ব্রতী হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ধর্ম

আজ মাঘী পূর্ণিমা   

B
BN DESK | 11 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার