Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আজ রাজশাহীর চার জেলায় জামায়াত আমিরের জনসভা

BN DESK
02 September 2026, 01:58 AM পড়তে ১ মিনিট

রাজশাহী বিভাগের ৪ জেলায় আজ নির্বাচনী জনসভা করবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। নির্বাচনের আগে এসব জেলায় শেষবার সফর করে ১১ দলীয় নির্বাচনী জোটের প্রার্থীদের জন্য ভোট চাইবেন তিনি।

আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) প্রথমে নওগাঁ যাবেন ডা. শফিকুর। বেলা ১১টার দিকে শহরের এটিএম মাঠের জনসভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখবেন তিনি। এরপর যাবেন চাঁপাইনবাবগঞ্জে। বেলা সাড়ে ১২টার দিকে সেখানে বক্তব্য দেবেন নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে।পরে দুপুরে রাজশাহীর গোদাগাড়ীর মহিষালবাড়ি ডিগ্রি কলেজ মাঠে এবং বিকেলে রাজশাহী শহরের মাদরাসা মাঠে বক্তব্য রাখবেন তিনি। জোটের অন্য দলগুলোর শীর্ষ নেতারাও জনসভায় উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

এদিন সন্ধ্যায় নাটোরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দিয়ে রাতে নাটোরেই অবস্থান করবেন জামায়াত আমির। পরদিন (৬ ফেব্রুয়ারি) যোগ দেবেন বরিশালের জনসভায়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

আজ রাজশাহীর চার জেলায় জামায়াত আমিরের জনসভা

B
BN DESK | 05 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার