Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আজ সন্ধায় আড্ডায় থাকুক জবা ফুলের চা

BN DESK
02 September 2026, 10:42 PM পড়তে ১ মিনিট
আজ সন্ধায় আড্ডায় থাকুক জবা ফুলের চা

চা পছন্দ নয় এমন বাঙালি খুঁজে পাওয়া ভার। জবা ফুলের চা খেয়েছেন কখনো? চলুন জেনে নিই জবা ফুলের চা এর কিছু গুণাগুন।


রক্তচাপ নিয়ন্ত্রণ

২০০৮ সালের দ্যা আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের প্রতিবেদন অনুযায়ী, জবা ফুলের চা উচ্চ রক্তচাপ অনকেটাই নিয়ন্ত্রন করে। তবে এরকম ফলাফল পাওয়ার জন্য প্রতিদিন তিন কাপ করে কয়েক সপ্তাহ ধরে নিয়মিত পান করে যেতে হবে।


অনেকে রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন ওষুধ খেয়ে থাকেন, তাদের ক্ষেত্রে জাবা ফুলের চা পান করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো।
লিভারের সুস্বাস্থ্য

অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ জবা ফুলের চা লিভারের সুস্থতা বজার রাখে বলে বিশেষজ্ঞরা জানিয়েছে। ২০১৪ সালে ফুড অ্যান্ড ফাংশন জার্নালের এক স্টাডিতে দেখা যায়, ১৯জন লিভার স্টেটোসিসে আক্রান্ত রোগীকে ১২ সপ্তাহের জন্য জবা ফুলের নির্যাস দেওয়া হয়েছিলো। এতে তাদের অবস্থার বেশ উল্লেখযোগ্য উন্নতি হয়েছিল।


ওজন কমাতে             

জবা ফুলের চা ওজন কমাতেও সাহায্য করে। এক গবেষণায় দেখা গেছে, ১৮-৬৫ বছর বয়সীরা ১২ সপ্তাহের বেশি সময় ধরে জবার নির্যাস পান করেছিল এবং তাদের ওজন, বিএমআই, শরীরের চর্বি অনেকাংশেই কমে গিয়েছিল। আবার এটি রক্তের শর্করা, কোলেস্টেরল, রক্তচাপ ইত্যাদি নিয়ন্ত্রণেও বিশেষ ভূমিকা রাখে।

হজম

আইওএসআর জার্নাল অব বায়োটেকনলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রির প্রতিবেদন অনুযায়ী জবা ফুলের চা হজমশক্তি বৃদ্ধিতে সহায়ক।


কোষ্ঠকাঠিন্য থেকেও মুক্তি পেতেও এটি সাহায্য করে।

 

বিষণ্ণতা দূর করে

জবা ফুলের চায়ে রয়েছে ভিটামিন ও খনিজ উপাদান, এর পাশাপাশি থাকতে পারে ফ্ল্যাভোনয়েড। ইন্ডিয়ান জার্নাল অফ ফার্মাকোলজির গবেষণা অনুযায়ী, জবা ফুলের চা স্নায়ুতন্ত্রকে শান্ত করে, যা উদ্বেগ ও বিষণ্ণতা কমাতে সহায্য করে।

সূত্র: টি ড্রপস

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
লাইফস্টাইল

আজ সন্ধায় আড্ডায় থাকুক জবা ফুলের চা

B
BN DESK | 11 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার