Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আজ হজের খুতবা দিবেন শেখ সালেহ বিন হুমাইদ 

BN DESK
01 September 2026, 10:01 PM পড়তে ১ মিনিট
আজ হজের খুতবা দিবেন শেখ সালেহ বিন হুমাইদ 

ধর্মডেস্ক: ১৪৪৬ হিজরির হজ উপলক্ষে পবিত্র আরাফার ময়দানে হজের খুতবা প্রদান করবেন মসজিদ আল হারামের সম্মানিত ইমাম ও খতিব, সৌদি আরবের শুরা পরিষদের সদস্য, শায়খ ড. সালেহ বিন আবদুল্লাহ বিন হামিদ। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এক ঘোষণার মাধ্যমে জানিয়েছে, এ বছর আরাফার দিনে হজের খুতবার দায়িত্ব পালন করবেন বিশিষ্ট আলেম ও বহুগ্রন্থ প্রণেতা শায়খ সালেহ। তিনি পূর্বেও একাধিকবার হজের খুতবা প্রদান করেছেন এবং বিশ্বজুড়ে মুসলিম উম্মাহর কাছে তিনি সম্মানিত ও গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ‘ওকুফে আরাফা’ অনুষ্ঠিত হবে ৯ জিলহজ, যা ২০২৫ সালের ৫ জুন বৃহস্পতিবার পড়তে পারে (চাঁদ দেখার ওপর নির্ভরশীল)। ঐ দিন আরাফার ময়দানে দেওয়া খুতবা বিশ্বের বিভিন্ন ভাষায় অনুবাদ করে সম্প্রচার করবে সৌদি কর্তৃপক্ষ।
 
শায়খ সালেহ বিন হুমাইদ সৌদি আরবের অন্যতম শীর্ষস্থানীয় আলেম, যিনি একাধারে বিচারক, শিক্ষাবিদ, ও ইসলামি চিন্তাবিদ হিসেবেও সুপরিচিত। তার খুতবা প্রতি বছর লাখ লাখ হাজি ও কোটি কোটি মুসলমান অনলাইনে সরাসরি শ্রবণ করে থাকেন।
 
সালেহ হুমাইদ ১৯৯৩ সাল থেকে সৌদি মজলিস আল শুরা (সৌদি আরবের পরামর্শদাতা পরিষদ) এর সদস্য এবং ফেব্রুয়ারী ২০০২ থেকে ফেব্রুয়ারি ২০০৯ পর্যন্ত মজলিস আল শুরার স্পিকার। তিনি বর্তমানে মক্কার মসজিদ আল-হারামের ইমাম। তিনি মক্কার আরবি ভাষা একাডেমির একজন সদস্য, জেদ্দায় আন্তর্জাতিক ইসলামী ফিকহ একাডেমির সভাপতি। তিনি কিং ফয়সাল আন্তর্জাতিক পুরস্কার থেকে ২০১৬ সালের সার্ভিস টু ইসলাম পুরস্কার জিতেছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ধর্ম

আজ হজের খুতবা দিবেন শেখ সালেহ বিন হুমাইদ 

B
BN DESK | 05 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার