Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আদালতে নেওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পিকআপভ্যান, আসামি- পুলিশসহ আহত ৬

BN DESK
26 February 2026, 03:56 AM পড়তে ১ মিনিট

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং থানা থেকে আসামিদের আদালতে নেওয়ার পথে একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এতে পুলিশ সদস্য ও আসামিসহ ছয়জন আহত হয়েছেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জ-বানিয়াচং সড়কের সুবিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত আসামিরা হলেন- শাহপুর গ্রামের রাবিয়া বেগম, তার ছেলে মোস্তাকিম মিয়া এবং বেতকান্দি গ্রামের যতীন্দ্র মালাকার। এছাড়া বানিয়াচং থানার গাড়িচালক পাভেল মিয়া, কনস্টেবল সৈয়দুল ইসলাম ও আকলিমা আক্তার আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরীফ উদ্দিন বলেন, নারী আসামি রাবিয়া বেগমের মাথায় আঘাত লেগেছে। তিন পুলিশ সদস্যসহ অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। চিকিৎসা শেষে সবাইকে থানায় নেওয়া হয়েছে।

পুলিশ জানায়, বেলা ১টার দিকে ৩ জন আসামিকে নিয়ে তিন পুলিশ সদস্য পিকআপভ্যানে করে বানিয়াচং থেকে হবিগঞ্জ আদালতের উদ্দেশ্যে রওনা দেন। সুবিদপুর এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে উল্টে যায়।

এলাকা: হবিগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

আদালতে নেওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পিকআপভ্যান, আসামি- পুলিশসহ আহত ৬

B
BN DESK | 26 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার