Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আদালতে হাজিরা দিতে  যাওয়ার পথে যুবক খুন

BN DESK
02 September 2026, 02:39 PM পড়তে ১ মিনিট
আদালতে হাজিরা দিতে  যাওয়ার পথে যুবক খুন

সিলেট প্রতিনিধি : সিলেটে আদালাতে হাজিরা দিতে যাওয়ার পথে প্রতিপক্ষের হামলায় এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকেউত্তর কুশিয়ারা ইউনিয়নের রুকনপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক জুনেদুল ইসলাম বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের কলমপুর গ্রামের কনাই মিয়ার ছেলে। এই ঘটনায় তার ভাই জাহেদুল ইসলামও আহত হয়েছেন। তাকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 
জানা গেছে, একটি মামলায় হাজিরা দিতে সিএনজিচালিত অটোরিকশায় সিলেটে আদালতে যাচ্ছিলেন জুনেদুল ইসলাম ও তার ভাই জাহেদুল ইসলাম। অটোরিকশাটি উত্তর কুশিয়ারা ইউনিয়নের রুকনপুর গ্রামে পৌঁছামাত্র প্রতিপক্ষের লোকজন তাদের গাড়িটি আটকে হামলায় চালান। হামলায় ঘটনাস্থলেই জুনেদুল ইসলাম মারা যান। এ সময় গুরুতর আহত হন তার ভাই জাহেদুল ইসলাম। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ থানা পুলিশ। 
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফ হোসাইন বলেন, দু’পক্ষের বাড়ি বালাগঞ্জ উপজেলায়। মামলার হাজিরা দিতে যাওয়ার পথে প্রতিপক্ষের লোকজন এই ঘটনা ঘটিয়েছে। নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

আদালতে হাজিরা দিতে  যাওয়ার পথে যুবক খুন

B
BN DESK | 05 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার