Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে কুষ্টিয়ার সুবিধাবঞ্চিত মেধাবী ছাত্রীদের মাঝে ‘স্বপ্ন সারথি’ সাইকেল বিতরণ করেছে এমটিবি ফাউন্ডেশন

BN DESK
09 March 2026, 01:13 AM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে ‘Give to Gain’ প্রতিপাদ্যকে সামনে রেখে এমটিবি ফাউন্ডেশন কুষ্টিয়ার সুবিধাবঞ্চিত মেধাবী ছাত্রীদের মাঝে বিনামূল্যে সাইকেল বিতরণ করেছে। ‘স্বপ্ন সারথি’ কর্মসূচির আওতায় আয়োজিত এই উদ্যোগের মূল প্রতিপাদ্য— স্কুলে যেতে দূরত্ব যেন বাধা না হয়। এই উদ্যোগের মাধ্যমে দূরবর্তী এলাকার ছাত্রীদের বিদ্যালয়ে যাতায়াত সহজতর করে তাদের শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে সহায়তা করা হচ্ছে।

এই কর্মসূচি এমটিবি ফাউন্ডেশনের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অবদান রাখার অঙ্গীকারের প্রতিফলন। বিশেষ করে এসডিজি ৩, ৪, ৫ ও ১০ অর্জনে এ উদ্যোগ সহায়ক ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমটিবি ফাউন্ডেশনের সিইও, সামিয়া চৌধুরী, এমটিবি ফাউন্ডেশনের সহযোগী গোলাম রব্বানী  এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি কুষ্টিয়া শাখার ব্যবস্থাপক, জি. এম. নজরুল ইসলাম।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সংবাদ বিজ্ঞপ্তি

আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে কুষ্টিয়ার সুবিধাবঞ্চিত মেধাবী ছাত্রীদের মাঝে ‘স্বপ্ন সারথি’ সাইকেল বিতরণ ক...

B
BN DESK | 09 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার