Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হামদর্দের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

BN DESK
05 September 2026, 09:55 AM পড়তে ১ মিনিট
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হামদর্দের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

২১ ফেব্রুয়ারি ২০২৫,  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে আগতদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সংক্রান্ত পরামর্শ এবং ওষুধ বিতরণ করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ পরিচালক বিপণন ও বিক্রয় হাকীম সাইফউদ্দিন মুরাদ।


এসময় বক্তারা বলেন, ‘‘ সালাম, বরকত, রফিক, জব্বারের রক্তস্নাত একুশে ফেব্রুয়ারির চেতনা হলো অধিকার রক্ষায় দৃঢ়ভাবে এগিয়ে যাওয়া। সেই চেতনার সূত্র ধরেই আসে মুক্তিযুদ্ধ। ড.হাকীম মো.ইউছুফ হারুন ভূঁইয়ার  নেতৃত্বে হামদর্দ বাংলাদেশ মানুষের স্বাস্থ্য ও শিক্ষার অধিকার নিশ্চিত করতে নিরন্তর কাজ করে যাচ্ছে। হামদর্দের কল্যাণে দেশের অসংখ্য মানুষ আজ সেবা ও সহমর্মিতা পাচ্ছে।’’


রাজধানীর বাংলামোটরে হামদর্দের নগর বিপণন কেন্দ্রের চত্বরে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক। এছাড়াও উপিস্থত ছিলেন হামদর্দের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সংবাদ বিজ্ঞপ্তি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হামদর্দের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

B
BN DESK | 24 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার