Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আপনি সঠিক নিয়মে পানি পান করছেন তো!

BN DESK
02 September 2026, 10:46 PM পড়তে ১ মিনিট
আপনি সঠিক নিয়মে পানি পান করছেন তো!

অনিয়ন্ত্রিত জীবনযাপন এবং পানি পান করার ক্ষেত্রে নানা অনিয়ম শরীরকে পানিশূন্য বা ডিহাইড্রেটেড করে তোলে।


তাই নিয়ম মেনে পানি পান করা সুস্থতার বার্তা বহন করে। সঠিক ভাবে পানি পান না করলে হতে পারে গ্যাস ও হজমের সমস্যা। এই সমস্যার সমাধানের জন্য পানি পানের ক্ষেত্রে কিছু বিষয়ে নজর দেয়া উচিৎ-

সারা দিনে অল্প অল্প করে পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন। একসঙ্গে একেবারে বেশি পানি পান করার প্রয়োজন নেই। ছোট ছোট চুমুক দিয়ে পানি পান করুন। বোতল থেকে ঢক ঢক করে পানি পান করা একেবারেই উচিৎ না। কেননা এতে হৃৎপিন্ডে চাপ সৃষ্টি হয়। ভারী খাবার খেয়ে বা তেল জাতীয় খাবার খেয়ে সঙ্গে সঙ্গে পানি পান থেকে বিরত থাকুন।

বরং খাওয়ার আধা ঘন্টা পর পানি পান করুন। দিনের যেকোন মূল খাবার গ্রহণের ১৫-২০ মিনিট আগে কিংবা খাওয়া ১৫-২০ মিনিট পরে পানি পান করুন। এভাবে পানি পানের অভ্যাস গড়লে গ্যাস, বদহজমের সমস্যাকে বিদায় জানানো যাবে সহজেই। 
কার্বনেটেড পানীয় পাকস্থলীতে অ্যাসিডের পরিমাণ বাড়িয়ে দেয়, তাই কার্বনেটেড পানীয় এড়িয়ে চলুন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

পরবর্তী খবর লোড হচ্ছে...
লাইফস্টাইল

আপনি সঠিক নিয়মে পানি পান করছেন তো!

B
BN DESK | 01 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার