Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আপিল বিভাগের রায় নিয়ে যা বললেন জামায়াত ইসলামীর আমির

BN DESK
05 September 2026, 05:58 AM পড়তে ১ মিনিট
আপিল বিভাগের রায় নিয়ে যা বললেন জামায়াত ইসলামীর আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ইস্যুতে আপিল বিভাগের রায়ের পর প্রতিক্রিয়া জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “মহান রবের দরবারে নতশিরে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রক্রিয়া নির্বাচন কমিশনের সাথে সম্পৃক্ত। মহান রবের সাহায্য চাই, আমরা যেন দ্রুতই আমাদের পূর্ণ অধিকার ফিরে পাই। আমিন।”আজ রোববার (১ জুন) সকালে আপিল বিভাগের রায়ের পর জামায়াত আমির ডা. শফিকুর রহমান তার ফেসবুক পেজে এক প্রতিক্রিয়ার একথা বলেন।

এর আগে নির্বাচন কমিশনকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ইস্যু নিষ্পত্তির নির্দেশ দেন আপিল বিভাগ। কিন্তু দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে কোনো নির্দেশনা দেননি। তবে এ বিষয়টিও নির্বাচন কমিশনকে বিবেচনা করতে বলা হয়েছে।

ফেসবুক প্রতিক্রিয়ায় জামায়াত আমির বলেন, “আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন সংক্রান্ত হাইকোর্টের দেয়া ন্যায়ভ্রষ্ট রায় আজ প্রধান বিচারপতির নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ বাতিল ঘোষণা করেছে। মহান রবের দরবারে নতশিরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ।

পরবর্তী প্রক্রিয়া নির্বাচন কমিশনের সাথে সম্পৃক্ত। মহান রবের সাহায্য চাই, আমরা যেন দ্রুতই আমাদের পূর্ণ অধিকার ফিরে পাই। আমিন।।”

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

আপিল বিভাগের রায় নিয়ে যা বললেন জামায়াত ইসলামীর আমির

B
BN DESK | 01 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার