Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আমতলীতে সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে প্রাণ গেল ২ শ্রমিকের

BN DESK
04 September 2026, 04:12 PM পড়তে ১ মিনিট

বরগুনার আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে এক রাজমিস্ত্রি ও তাকে উদ্ধার করতে গিয়ে আরও এক ব্যক্তি নিহত হয়েছেন।

আজ বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে আমতলী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মো. ইউসুফের নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন রাজমিস্ত্রি জাহিদুল ইসলাম হাওলাদার (৪২) এবং ওয়ার্কশপ মালিক জাফর হাওলাদার (৪৫)।

স্থানীয়দের বরাতে জানা যায়, ভবনের মাটির নিচে নির্মিত সেপটিক ট্যাংকের সেন্টারিং খুলতে প্রথমে ট্যাংকের ভেতরে প্রবেশ করেন জাহিদুল। কিছুক্ষণ পর ভেতরে তার অচেতন হয়ে পড়ার শব্দ শুনে তাকে উদ্ধার করতে নামেন জাফর। এরপর তিনিও অচেতন হয়ে পড়েন। 

খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ট্যাংকটি ভেঙে দুজনকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ধারণা, সেপটিক ট্যাংকের ভেতরে কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় তাদের মৃত্যু হতে পারে।

ঘটনার পর থেকে নির্মাণাধীন ভবনের মালিক মাওলানা মো. ইউসুফ পলাতক রয়েছেন বলে জানিয়েছে স্থানীয়রা।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদৎ মো. হাসনাইন পারভেজ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রক্রিয়াধীন।

এলাকা: বরগুনা
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

আমতলীতে সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে প্রাণ গেল ২ শ্রমিকের

B
BN DESK | 03 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার