Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আমরা জুলাই সনদের প্রত্যেকটা দফাকেই সম্মান করি : পার্থ

BN DESK
01 September 2026, 07:27 PM পড়তে ১ মিনিট

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, জুলাই সনদকে নিয়ে বিরোধী দল থেকে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে, সরকার এবং বিরোধী দলকে একটা মুখোমুখি পর্যায়ে নিয়ে যাচ্ছে। আমরা জুলাই সনদকে মানি, তার প্রত্যেকটা দফাকেই সম্মান করি।

আজ রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভোলা শহরের উকিল পাড়ায় শান্ত নীড় প্রাঙ্গণে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর বাবা সাবেক স্থানীয় সরকারমন্ত্রী ও ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম মেয়র মরহুম নাজিউর রহমান মঞ্জুর ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আন্দালিব রহমান পার্থ বলেন, আমি আগেও বলেছি, জুলাই সনদকে খুবই সম্মান করি, জুলাই সনদ ও সংবিধানকে সম্মান করবো। জুলাই সনদ নিয়ে বিরোধী দল শুধু শুধু একটা বিভ্রান্তি সৃষ্টি করছে যে, ‘আমরা এটা মানি না, মানবো না বা প্রতারণা’। আমার মনে হয় প্রতারণা কথাটা অনেক শক্তিশালী শব্দ, এখান থেকে বিরোধী দলকে বেরিয়ে আসা উচিত।

এর আগে, মরহুম নাজিউর রহমান মঞ্জুর ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

অনুষ্ঠানে ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, সিভিল সার্জন ডা. মনিরুল ইসলাম, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান সদর মডেল থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ছাড়া, নাজিউর রহমান মঞ্জুর পরিবারের অন্যান্য সদস্যগণ ছাড়াও ভোলা জেলা বিএনপি, বিজেপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

এলাকা: ভোলা
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

আমরা জুলাই সনদের প্রত্যেকটা দফাকেই সম্মান করি : পার্থ

B
BN DESK | 13 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার