Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আমরা সরকার গঠন করলে যুবকদের সামরিক ট্রেনিং করাব : আসিফ মাহমুদ

BN DESK
07 September 2026, 02:55 PM পড়তে ১ মিনিট

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সংস্কারের প্রশ্নে এতোদিন কিছু না বললেও দুই মাস পর একটি দলের প্রধান ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বলছেন। নেতা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বললেও কর্মীরা না ভোট চাইছেন। এখন কর্মীরা যদি না ভোট চায় তাহলে তাদের বলবেন ‘গুপ্ত’ ‘গুপ্ত’। এভাবে না ভোট চাওয়াও ‘গুপ্ত’ কাজ। 

শনিবার (৩১ জানুয়ারি) টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

আসিফ মাহমুদ বলেন, সাইফুল্লাহ হায়দারের আবেদনের প্রেক্ষিতে এবং এলাকার মানুষের আবেদনের প্রেক্ষিতে ৩ কোটি ৪০ লাখ টাকার বিশেষ বরাদ্দ দিয়েছিলাম। বিভিন্ন রাস্তাঘাটের উন্নয়নে বরাদ্দ দিয়েছি। আপনারা যদি তাকে নির্বাচিত করেন, তাহলে আপনাদের জন্য সে আরও বেশি করে কাজ করতে পারব। আমরা ২০০৯ সালের বিডিআর বিদ্রোহ থেকে শাপলা চত্বর হয়ে চব্বিশের গণঅভ্যুত্থানের সব শহীদের হত্যার বিচার করব, ইনশাআল্লাহ। 

ভারতের বড়ভাই সুলভ আচরণের প্রতিবাদ জানিয়ে এনসিপির মুখপাত্র  বলেন, আমরা তিন দিক দিয়ে একটা দেশ দ্বারা ঘেরাওয়ের মধ্যে আছি। তাদের কাছে প্রত্যাশা ছিল ভালো প্রতিবেশী হওয়ার কিন্তু তারা আমাদের ছোট প্রতিবেশী হিসেবে ট্রিট করতে চায়। ১১ দলীয় ঐক্য জোট সরকার গঠন করলে, আমরা যুবকদের সামরিক ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করব। সামরিক বাহিনীর অধীনে সামরিক ট্রেনিং সদস্য দ্বিগুণ করা হবে। 

আমরা সরকার গঠন করলে হিসাব দাও নামে ওয়েবসাইটের মাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আয় ব্যায়ের হিসাব সাধারণ মানুষের কাছে প্রকাশ করব, ইনশাআল্লাহ। আমি উপদেষ্টা থেকে বিদায় নেওয়ার সময় সরকারি একটা বাড়ি, একটা খাট ও মেট্রিক্স ফেরত দিয়েছি। 

আসিফ মাহমুদ বলেন, একটি দল আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। আপনারা যদি নির্যাতিত হতে চান, দেশ ছেড়ে যেতে চান, তাহলে আমরা আর আপনাদের পাশে থাকব না। 

পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন, টাঙ্গাইল জেলা এনসিপির আহ্বায়ক কামরুজ্জামান বাবলু, বাংলাদেশ খেলাফত মজলিস নেতা মুফতি মাশরুর আহমেদ, টাঙ্গাইল জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ হোসনে মোবারক বাবুল প্রমুখ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

আমরা সরকার গঠন করলে যুবকদের সামরিক ট্রেনিং করাব : আসিফ মাহমুদ

B
BN DESK | 01 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার