Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আমলাতন্ত্রে বড় ধরনের পুনর্গঠন দরকার ছিল: হাসনাত আব্দুল্লাহ 

BN DESK
06 September 2026, 05:23 AM পড়তে ১ মিনিট

আমলাতন্ত্রে বড় ধরনের পুনর্গঠন হওয়া দরকার ছিল বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

রোববার (৩ মে) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটি আয়োজিত জাতীয় কনভেনশনের ‘জ্বালানি নিরাপত্তা: বর্তমান সংকট এবং ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের যে জন-আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, রাষ্ট্রের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে গভর্নমেন্টকে অনেক দূরে সরিয়ে নিচ্ছে এবং এখানে আমাদের সংস্কার ইনস্টিটিউশনালি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার কথা ছিল; আমাদের জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার কথা ছিল; আমাদের আমলাতন্ত্রের জায়গায় একটা ম্যাসিভ রিস্ট্রাকচার (বড় ধরনের পুনর্গঠন) হওয়ার দরকার ছিল; আমাদের পুলিশ সংসার কমিশন হওয়ার দরকার ছিল।

তিনি বলেন, এসব জায়গা থেকে গভর্নমেন্ট অনেক দূরে সরে গেছে। কারণ গভর্নমেন্টের কাছে মনে হচ্ছে সে যদি সবকিছুকে নিয়ন্ত্রণ না করতে পারে, সবগুলোকে যদি মিসঅ্যাপ্রোপ্রিয়েট না করতে পারে, সে নাকি যথাযথভাবে সরকার চালাতে পারবে না।এই সংসদ সদস্য বলেন, এনার্জি ইন্ডিপেন্ডেন্ট না হলে আমাদের যে প্রবলেমটা হবে, দেখা যায় আমাদের এই যে ইন্ডাস্ট্রিয়াল এবং কমার্শিয়ালে এনার্জির অনেক ক্রাইসিস আছে। ইন্ডাস্ট্রিয়াল এবং কমার্শিয়াল এনার্জি ক্রাইসিসের কারণে আমাদের বিজনেস বাজার বড় হচ্ছে না, বিজনেস বাড়ে না। আমাদের এখানে দেখা যায় প্রচুর পরিমাণ লোডশেডিংয়ের কারণে আমাদের বড় বড় প্রতিষ্ঠানগুলাকে প্রত্যেক বছর ক্রাইসিসের মধ্যদিয়ে যেতে হয়। সেজন্য আপনি যদি আমাদের আশপাশের দেশগুলোতে দেখেন, ইন্ডিয়াতে দেখেন, তারা এনার্জি সোর্সকে ডাইভার্সিফাই করতে পারছে। এখন রিনিউঅ্যাবলে চলে গেছে। পাকিস্তানকে দেখেন, ওরা রিনিউঅ্যাবলে অনেক এগিয়েছে।  

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের ইমপ্যাক্ট কিন্তু পাকিস্তানে পড়েনি। উরুগুয়েতে পড়েনি, কেনিয়াতে পড়েনি। কারণ হচ্ছে তারা এখন রিনিউঅ্যাবল ডিপেন্ডেন্ট। লাস্ট ১০-১৫ বছরে যদি দেখেন, আমরা নতুন কোনো ধরনের ডোমেস্টিক সোর্সিংই করিনি রিনিউঅ্যাবলের জন্য।

হাসনাত বলেন, আমাদের একটার পর একটা পাওয়ার প্ল্যান্ট দিয়ে গেছে। কিন্তু এগুলো থেকে আমরা সোর্স করতে পারিনি। সেটার জন্য আমাদের পরিকল্পনার ঘাটতি ছিল। দিনশেষে আমাদের যেই ইম্পোর্ট বেস এনার্জি সোর্সিং করার যে পদ্ধতি বা আমাদের যেই প্রক্রিয়া ডিপেন্ডেন্সি সেটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। দিনশেষে রিনিউঅ্যাবলে আমাদের যেতে হবে।তিনি বলেন, আমরা নিজেরা সোর্স করতে পারবো না, আমরা যদি প্রত্যেক বছর এ ধরনের এই যে ক্রাইসিস এখন তৈরি হয়েছে, এই ক্রাইসিস কিন্তু এটা ইমিডিয়েট সলিউশন হবে না, এটার একটা লংটার্ম ইমপ্যাক্ট ইকোনমির মধ্যে পড়বে এবং এনার্জির মধ্যে পড়বে। দিনশেষে যদি এনার্জির এই পুরো সিস্টেম কলাপস করে আমার পুরো বিজনেস কলাপস করবে। সবকিছুর প্রাইস ইনক্রিস হবে এবং দেখা যাবে স্থানীয়ভাবে আমাদের যে এসএমই সেক্টর, যেটা নিয়ে আমরা আশাবাদী হচ্ছি ওই জায়গায়ও কিন্তু বড় ধরনের সংকট সৃষ্টি হবে। সেজন্য আমাদের এখন ডাইভার্সিফিকেশন অব এনার্জি সোর্স আমাদের খুবই গুরুত্বপূর্ণ।তিনি আরও বলেন, আমাদের ল্যান্ড বেসড এফএসআরইউ করা যায় কি না সেই জায়গায় আমাদের দৃষ্টি দেওয়া উচিত। তবে আমি লাস্ট কিছুদিন জ্বালানি বিষয়ক একটা কমিটিতে আছি, জাতীয় জ্বালানি বিষয়ক কমিটি। সেই জায়গায় দেখলাম, বিশেষ করে আমলাদের মধ্যে অনেকেই, সব আমলা না— এলএনজির সঙ্গে রিলেটেড, তিনি গভর্নমেন্টকে পুশ করার চেষ্টা করেন। কারণ এলএনজি কোম্পানিগুলো তারা ইম্পোর্ট করে, মানে হচ্ছে ইনভেস্ট করে এবং দেখা যায় রিটায়ারমেন্টের পরে ওই আমলা ওই এলএনজি কোম্পানির কোনো একটা অ্যাডভাইজরি হচ্ছেন, চাকরি-বাকরি করে বা কোনো একটা পোস্টে যান।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

আমলাতন্ত্রে বড় ধরনের পুনর্গঠন দরকার ছিল: হাসনাত আব্দুল্লাহ 

B
BN DESK | 03 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার