Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আল্ট্রা স্লিম ডিজাইনে ৬৫০০ এমএএইচ ব্লু-ভোল্ট ব্যাটারির ভিভো ভি৫০ লাইট

BN DESK
05 September 2026, 09:44 AM পড়তে ১ মিনিট
আল্ট্রা স্লিম ডিজাইনে ৬৫০০ এমএএইচ ব্লু-ভোল্ট ব্যাটারির ভিভো ভি৫০ লাইট

স্লিম ডিজাইন থাকার পরেও শক্তিশালী ব্যাটারির একটি স্মার্টফোন পেলে কে না খুশি হয়? ফোন ব্যবহারকারীদের চলার পথে সুবিধা ও সাচ্ছন্দ্য দিয়ে খুশি করতেই নতুন উদ্যমে প্রস্তুত ভিভো। স্মার্টফোনের জগতে নতুন আলোড়ন সৃষ্টি করতে ভিভো নিয়ে আসছে ৭.৭৯ মিমি আলট্রা স্লিম ডিজাইনের শক্তিশালী স্মার্টফোন, ভিভো ভি৫০ লাইট।

নতুন এ ফোনে রয়েছে ৬৫০০ এমএএইচ ব্লু-ভোল্ট ব্যাটারি, যা স্লিম ও কমপ্যাক্ট ডিজাইনেও দীর্ঘস্থায়ী পারফরম্যান্স নিশ্চিত করে। এতে উন্নত সিলিং প্রযুক্তি ও শক্তি ধরে রাখার ক্ষমতা থাকার কারণে নিশ্চিন্তে স্ট্রিমিং ও গেমিং করেও প্রিয়জনদের সাথে কানেক্টেড থাকা যায়।

শুধু তাই নয়। দীর্ঘ সময় ধরে চার্জ দেওয়ার বিরক্ত অনুভূতি থেকেও ব্যবহারকারীদের মুক্তি দিবে ভিভো ভি৫০ লাইট। এতে ৯০ ওয়াট ফ্ল্যাশ চার্জ প্রযুক্তি, রিভার্স চার্জিং সুবিধা ও অনেকটা সময় চার্জ ধরে রাখার ক্ষমতা থাকায় আপনাকে হরহামেশাই বহন করতে হবে না চার্জার কিংবা পাওয়ার ব্যাংক।

পাশাপাশি ভাবুন তো, কেমন হয় যদি শক্তিশালী ব্যাটারির সাথে দেখতেও ফোনটি হয় আকর্ষণীয়? ভিভো ভি৫০ লাইট দিচ্ছে এরকমই আকর্ষণীয় লুক। এর টাইটানিয়াম গোল্ড সংস্করণটি ধারণ করে সূর্যাস্তের সোনালি আভা, যা ফোনে আভিজাত্য ফুটিয়ে তোলে ও প্রিমিয়াম ফিনিশ প্রদান করে। এভাবেই ইউনিক রঙ, হাই গ্লস মেটাল ফ্রেম এবং ৭.৭৯ মিমি স্লিম ডিজাইনের কারণে স্টাইলের দিক থেকে এটি রাখছে না কোনো অপূর্ণতা।

এছাড়াও এর ১৯৬ গ্রাম ওজন ফোনটিকে করে তুলেছে অত্যন্ত হালকা এবং আরামদায়ক। এমনকি এ ফোনটি একটি ঘড়ি, বালা কিংবা ফাউন্টেইন কলমের থেকেও স্লিম হওয়ার কারণে সহজেই জায়গা হয়ে যায় যেকোনো ব্যাগ কিংবা পকেটে।

ভিভো ভি৫০ লাইটে আরও রয়েছে ৬.৭৭ ইঞ্চি বড় ও ১২০ হার্জ রিফ্রেশ রেট সহ আল্ট্রা ভিশন অ্যামোল্ড পাঞ্চ-হোল ডিসপ্লে, যা দ্রুত এবং মসৃণ ভিজ্যুয়াল অভিজ্ঞতা নিশ্চিত করে। ফলে চোখের সুরক্ষা দিতেও সক্ষম এ ফোন। ফোনটি হাতের মুঠোয় পেতে স্মার্টফোনপ্রেমীদের আর অপেক্ষা করতে হবে না বেশিদিন। খুব শীঘ্রই বাজারে আসতে যাচ্ছে ভিভোর নতুন এ আল্ট্রা স্লিম এবং শক্তিশালী ফোন। টাইটানিয়াম গোল্ড ছাড়াও ফ্যানটম ব্ল্যাক রঙে পাওয়া যাবে ভিভো ভি৫০ লাইট।

ভিভো প্রসঙ্গে

ভিভো একটি প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান যা মানুষের চাহিদাকে প্রাধান্য দিয়ে স্মার্ট ডিভাইস ও ইন্টেলিজেন্ট সার্ভিসের মাধ্যমে পণ্য উৎপাদন করে। মানুষ আর ডিজিটাল ওয়ার্ল্ডের মধ্যে সেতুবন্ধন তৈরি করাই প্রতিষ্ঠানটির উদ্দেশ্য। অনন্য সৃজনশীলতার মাধ্যমে ভিভো ব্যবহারকারীদের হাতে যথোপযুক্ত স্মার্টফোন ও ডিজিটাল আনুষাঙ্গিক তুলে দিচ্ছে। প্রতিষ্ঠানের মূল্যবোধকে অনুসরণ করে ভিভো টেকসই উন্নয়ন কৌশল বাস্তবায়ন করেছে; সমৃদ্ধ ও দীর্ঘস্থায়ী বিশ্বমানের প্রতিষ্ঠান হওয়াই যার ভিশন।

স্থানীয় মেধাবী কর্মীদের নিয়োগ ও উন্নয়নের মাধ্যমে শেনজেন, ডনগান, নানজিং, বেজিং, হংঝু, সাংহাই, জিয়ান, তাইপে, টোকিও এবং সান ডিয়াগো এই ১০টি গবেষণা ও উন্নয়ন কেন্দ্রে (আরএন্ডডি) কাজ করছে ভিভো। যা স্টেট-অফ-দ্য-আর্ট কনজ্যুমার টেকনোলজির উন্নয়ন, ফাইভজি, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন, ফটোগ্রাফি এবং আসন্ন প্রযুক্তির ওপর কাজ করে যাচ্ছে। চীন, দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ায় ভিভোর পাঁচটি প্রোডাকশন হাব আছে (ব্র্যান্ড অথোরাইজড ম্যানুফ্যাকচারিং সেন্টারসহ) যেখানে বছরে প্রায় ২০০ মিলিয়ন স্মার্টফোন বানানোর সামর্থ্য আছে। এখন পর্যন্ত ৬০টিরও বেশি দেশে বিক্রয়ের নেটওয়ার্ক আছে ভিভোর এবং বিশ্বজুড়ে ৪০০ মিলিয়নের বেশি ভিভো স্মার্টফোন ব্যবহারকারী রয়েছে। 

বিস্তারিত জানতে যোগাযোগ: জুবাইয়া ঝুমা, ইনফো পাওয়ার, ০১৭৫২২৪৯৭৮৫

পরবর্তী খবর লোড হচ্ছে...
সংবাদ বিজ্ঞপ্তি

আল্ট্রা স্লিম ডিজাইনে ৬৫০০ এমএএইচ ব্লু-ভোল্ট ব্যাটারির ভিভো ভি৫০ লাইট

B
BN DESK | 10 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার