Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এমটিও ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্ধোধন

BN DESK
06 September 2026, 06:39 PM পড়তে ১ মিনিট
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এমটিও ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্ধোধন

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক-এ সদ্য যোগদানকৃত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের (এমটিও) এক বছর মেয়াদী ডেভেলপমেন্ট প্রোগ্রামের অংশ হিসাবে মাসব্যাপী ‘ওভারঅল ব্যাংক ম্যানেজমেন্ট’ শীর্ষক ফাউন্ডেশন ট্রেনিং কোর্সের মধ্য দিয়ে উদ্ধোধন হয়েছে। ৫ মে, সোমবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে ট্রেনিং কোর্সের উদ্বোধন করেন। 

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এআইবিটিআই) এর প্রিন্সিপাল মোঃ আবদুর রহিম দুয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও মানবসম্পদ বিভাগের প্রধান মোঃ আমির হোসেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তৌহিদ সিদ্দিকী এবং শীর্ষ নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাফাত উল্লা খান নতুন যোগদানকৃত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিনন্দন জানিয়ে বলেন, সততা, নিষ্ঠা, একাগ্রতা, কর্মদক্ষতার মাধ্যমে একজন আদর্শ ব্যাংকার হওয়ার জন্য বুনিয়াদী প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক এবং ইসলামী শরীয়াহ্ভিত্তিক ব্যাংকিং-এর বিভিন্ন দিক সম্পর্কে পরিষ্কারভাবে জ্ঞান অর্জন এবং ভবিষ্যতে নেতৃত্ব দিতে নিজেকে গড়ে তোলার জন্য আনন্দ ও মনোযোগের সাথে প্রশিক্ষণ গ্রহনের জন্য তিনি এমটিওদের আহ্বান জানান। উন্নত নৈতিক চারিত্রিক গুণাবলী অর্জন এবং দায়িত্বশীলতার সাথে কর্মসম্পাদন করে ব্যাংককে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থাপনা পরিচালক এমটিওদেরকে পরামর্শ দেন। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
সংবাদ বিজ্ঞপ্তি

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এমটিও ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্ধোধন

B
BN DESK | 05 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার