Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাথে  রিয়া মানি ট্রান্সফারের ব্যবসায়িক কার্যক্রম শুরু

BN DESK
05 September 2026, 10:04 AM পড়তে ১ মিনিট
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাথে  রিয়া মানি ট্রান্সফারের ব্যবসায়িক কার্যক্রম শুরু

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক সাথে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় রেমিট্যান্স কোম্পানি রিয়া মানি ট্রান্সফার মধ্যে আনুষ্ঠানিকভাবে ব্যবসায়িক কার্যক্রম শুরু হয়েছে। ২ ফেব্রুয়ারি, রবিবার ব্যাংকের প্রধান কর্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরীর। এসময় ইন্ডিয়া ও সাউথ এশিয়া রিয়া মানি ট্রান্সফার সার্ভিসেস প্রাঃ লিঃ এর এমডি ও সিনিয়র রিজনাল ডিরেক্টর ড. এমিল রুবান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাফাত উল্লা খান, উপব্যবস্থাপনা মোঃ আমিনুল ইসলাম ভূঁঞা, এস. এম. আবু জাফর এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ড. এমিল রুবান বলেন, “রিয়া মানি হলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মানি ট্রান্সফার সার্ভিস, যার কার্যক্রম বিশ্বের ১৯০টি দেশে রয়েছে। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাথে অংশীদারিত্ব আমাদের গ্রাহকদের কার্যকর রেমিট্যান্স সমাধান প্রদান করতে সক্ষম হবে এবং আমাদের ব্যবসাকে আরও প্রসারিত করবে।”

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী বলেন, “রিয়া মানি ট্রান্সফারের সাথে এই ব্যবসায়িক কার্যক্রম আমাদের মূল্যবান গ্রাহকদের জন্য দ্রুত, নিরাপদ এবং নির্ভরযোগ্য লেনদেন নিশ্চিত করতে এবং রেমিট্যান্স পরিষেবাগুলোকে উন্নত করার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে চিহ্নিত করে।”

পরবর্তী খবর লোড হচ্ছে...
সংবাদ বিজ্ঞপ্তি

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাথে  রিয়া মানি ট্রান্সফারের ব্যবসায়িক কার্যক্রম শুরু

B
BN DESK | 02 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার