Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে খেলাপি বিনিয়োগ  আদায়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

BN DESK
02 September 2026, 05:21 PM পড়তে ১ মিনিট
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে খেলাপি বিনিয়োগ  আদায়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এ অর্থঋণ আদালত আইন ২০০৩, এনআইএ্যাক্ট ১৮৮১ এবং প্রাসঙ্গিক অন্যান্য আইন প্রয়োগ করে খেলাপি বিনিয়োগ আদায়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে ট্রেনিং এর উদ্বোধন করেন। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আসাদুজ্জামান ভূঁইয়া। 
প্রধান অতিথির বক্তব্যে মোঃ রাফাত উল্লা খান বলেন, বর্তমানে দেশের ব্যাংকিং খাতে খেলাপি বিনিয়োগের পরিমাণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় দ্রুততম সময়ে আইনসম্মতভাবে বিনিয়োগ আদায় নিশ্চিত করতে হবে। এ প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দক্ষতা আরও বাড়বে এবং তা খেলাপি বিনিয়োগ আদায়ে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি আশা করি।

তিনি আরও বলেন, খেলাপি আদায়ে আইনি পদক্ষেপ গ্রহণের পাশাপাশি সব ধরনের কৌশল যথাযথভাবে প্রয়োগ করা সময়ের দাবি। একই সঙ্গে আমানত বৃদ্ধির দিকেও মনোযোগ দিতে হবে।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এআইবিটিআই) এর প্রিন্সিপাল মোঃ আবদুর রহিম দুয়ারীর সভাপতিত্বে কর্মশালায় সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ শরীফ চৌধুরী, ঢাকা সাউথ জোনাল প্রধান মোঃ মনজুরুল আলম, ঢাকা নর্থ জোনাল হেড মোঃ মজিবুর রহমান উপস্থিত ছিলেন। কর্মশালায় ১০টি কর্পোরেট শাখাসহ ঢাকা সাউথ ও নর্থ জোনের বিভিন্ন শাখার ব্যবস্থাপকবৃন্দ, অপারেশন ম্যানেজার, ইনভেস্টমেন্ট ইনচার্জ ও বিনিয়োগ কর্মকর্তাবৃন্দ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
সংবাদ বিজ্ঞপ্তি

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে খেলাপি বিনিয়োগ  আদায়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

B
BN DESK | 30 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার