Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর সঙ্গে ইব্রাহিম নিট ও  ওসমান গার্মেন্টসের পে-রোল চুক্তি স্বাক্ষর

BN DESK
08 October 2025, 04:26 PM পড়তে ১ মিনিট
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর সঙ্গে ইব্রাহিম নিট ও  ওসমান গার্মেন্টসের পে-রোল চুক্তি স্বাক্ষর

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সঙ্গে ইব্রাহিম নিট গার্মেন্টস প্রাইভেট লিমিটেড এবং ওসমান গার্মেন্টস লিমিটেড এর মধ্যে সম্প্রতি পে-রোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা ব্যাংকের পে-রোল প্রিভিলেজ সার্ভিস (এপিপিএস) এর বিশেষ সুবিধা পাবেন। 
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ রাফাত উল্লা খান, ইব্রাহিম নিট গার্মেন্টস এর চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ এবং ওসমান গার্মেন্টস এর পরিচালক মোঃ হাবিবুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরী, ইব্রাহিম নিট গার্মেন্টস এর ব্যবস্থাপনা পরিচালক কানিজ ফাতেমা রিমা এবং ওসমান গার্মেন্টস এর ব্যবস্থাপনা পরিচালক ওসমান গনি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। 
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ্ আল মামুন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুরুল আলম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সাইফুল ইসলাম, ইব্রাহিম নিট গার্মেন্টস এর সিইও মোহাম্মদ হাসান, ওসমান গার্মেন্টস পরিচালক আজিজুর রহমান এবং সকল প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
সংবাদ বিজ্ঞপ্তি

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর সঙ্গে ইব্রাহিম নিট ও  ওসমান গার্মেন্টসের পে-রোল চুক্তি স্বাক্ষর

B
BN DESK | 16 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার