Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আল আরাফাহ ইসলামী ব্যাংকের সঙ্গে সিম্যাক্স লিমিটেড চুক্তি স্বাক্ষর

BN DESK
16 February 2026, 08:34 PM পড়তে ১ মিনিট

দেশের শীর্ষস্থানীয় শরিয়াভিত্তিক ব্যাংক, আল আরাফাহ ইসলামী ব্যাংক এবং সিম্যাক্স লিমিটেড -এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায়, উভয় প্রতিষ্ঠান সম্মিলিতভাবে কৃষি ফসল উৎপাদন ও বিপণনের ক্ষেত্রে কৃষকদের সার্বিক সহযোগিতা এবং দেশের কৃষি ও পল্লী উন্নয়নে ভূমিকা রাখবে।

১৫ই ফেব্রুয়ারি ২০২৬, রবিবার, ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এস.এম. আবু জাফর এবং সিম্যাক্স লিমিটেডের চেয়ারম্যান হিরণ নাহার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিম্যাক্স লিমিটেডের ডিরেক্টর সামসুল আলম, ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও এসএমই বিজনেস হেড মনিরুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট ও আল-আরাফাহ্ পল্লী উন্নয়ন কর্মসূচি হেড মাহমুদ রিয়াদ, সিনিয়র এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এম. এম. রফিকুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সংবাদ বিজ্ঞপ্তি

আল আরাফাহ ইসলামী ব্যাংকের সঙ্গে সিম্যাক্স লিমিটেড চুক্তি স্বাক্ষর

B
BN DESK | 16 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার