Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আশুরা উপলক্ষে রোববার বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ

BN DESK
01 September 2026, 08:06 PM পড়তে ১ মিনিট
আশুরা উপলক্ষে রোববার বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ

আশুরা উপলক্ষে সরকারি ছুটি থাকায় আগামীকাল রোববার (৬ জুলাই) বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ কাস্টমস ও বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে।

আজ শনিবার (৫ জুলাই) বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পবিত্র আশুরায় সরকারি ছুটি থাকায় রোববার বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ কাস্টমস ও বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। সোমবার (৭ জুলাই) সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম সচল থাকবে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সী বলেন, আশুরা উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক মামুন কবীর তরফদার বলেন, সোমবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম শুরু হবে। তবে বেনাপোল বন্দরে পণ্য খালাস করা ভারতীয় খালি ট্রাক ফিরে যেতে পারবে।

এলাকা: যশোর
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

আশুরা উপলক্ষে রোববার বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ

B
BN DESK | 05 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার