Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আশুলিয়ার রাসেল হত্যা মামলার আসামি পটুয়াখালী থেকে গ্রেপ্তার

BN DESK
03 September 2026, 10:56 PM পড়তে ১ মিনিট
আশুলিয়ার রাসেল হত্যা মামলার আসামি পটুয়াখালী থেকে গ্রেপ্তার

ঢাকার সাভারের আশুলিয়ায় রাসেল হত্যাকাণ্ডের প্রধান আসামি আবদুল মতিনকে পটুয়াখালী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে আশুলিয়া থানা থেকে ঢাকার আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করে এসব তথ্য জানান আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক।

এর আগে গতকাল রাতে পটুয়াখালী জেলার মহিপুর থানার আলিপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আশুলিয়া থানায় আনা হয়। গ্রেপ্তার আবদুল মতিন সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানাধীন চরচালা এলাকার আনোয়ার হোসেনের ছেলে। নিহত রাসেল সিরাজগঞ্জের গারামাসি এলাকার বাবুল সরকারের ছেলে।

পুলিশ জানায়, নিহত রাসেলের কাছ থেকে চাকরি দেয়ার নামে প্রায় ৭ লাখ টাকা নিয়ে পালিয়ে যায় মতিন। গেল অক্টোবর মাসে মতিনকে খুঁজে পেয়ে আশুলিয়ায় খালুর বাসায় নিয়ে আসে রাসেল। একই ফ্লাটে রাত্রি যাপন করে তারা। সেদিন ভোরে বাকবিতণ্ডার একপর্যায় রাসেলকে হত্যা করে পালিয়ে যায় মতিন।

এবিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক বলেন, টাকা লেনদেন নিয়ে গত ১২ই অক্টোবর ভোরে রাসেলকে হত্যা করে পালিয়ে যায় মতিন। পরে প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যর ভিত্তিতে গতকাল অভিযান চালিয়ে পটুয়াখালী থেকে রাসেলকে গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা সদস্য পরিচয়ে সেখানে আত্মগোপনে থেকে প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে মতিন। তাকে আজ আদালতে পাঠানো হয়েছে।

এলাকা: পটুয়াখালী
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

আশুলিয়ার রাসেল হত্যা মামলার আসামি পটুয়াখালী থেকে গ্রেপ্তার

B
BN DESK | 05 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার