Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আসল গুড় চিনবেন যেভাবে

BN DESK
02 September 2026, 10:53 PM পড়তে ১ মিনিট
আসল গুড় চিনবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক : শীতের দিনে সেমাই-পায়েস বানাতে কিংবা শুধু মুড়ির সঙ্গে গুড় খেতে অনেকেই পছন্দ করি। তবে অন্যান্য অনেক খাবারের মতোই বাজারে নকল ও ভেজাল গুড় পাওয়া যায়। যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। বেশির ভাগ সময়ই আমরা খাঁটি গুড় কিনতে গিয়ে রাসায়নিক মেশানো ভেজাল গুড় কিনে বাসায় নিয়ে যাই।

এতে খাবারের স্বাদ যেমন নষ্ট হয়, তেমনি কমে পুষ্টি উপাদানও। আজকের প্রতিবেদনে জানাব খাঁটি গুড় চেনার কিছু উপায়। চলুন, জেনে নেওয়া যাক। গুড় কেনার সময় শক্ত দেখেই তবে কিনবেন। তাহলেই বুঝবেন সেটি খাঁটি। একবার চেখে দেখবেন। যদি নোনতা লাগে, তাহলে বুঝবেন সেই গুড়ে ফিটকিরি মেশানো আছে। তাই এটি ভেজাল।

তেতো স্বাদযুক্ত গুড় না কেনাই ভালো। কারণ সেটি অনেকক্ষণ ধরে জ্বাল করা হয়। এই গুড় দিয়ে মিষ্টি বানালে মিষ্টির স্বাদ পরিবর্তন হতে পারে। গাঢ় বাদামি রং দেখে কিনবেন। কারণ এটি আসল গুড় হয়।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
লাইফস্টাইল

আসল গুড় চিনবেন যেভাবে

B
BN DESK | 10 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার