Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আসামি ধরতে গিয়ে ইটভাটার আগুনে দগ্ধ এসআই মেহেদী’র মৃত্যু

BN DESK
02 September 2026, 02:28 PM পড়তে ১ মিনিট
আসামি ধরতে গিয়ে ইটভাটার আগুনে দগ্ধ এসআই মেহেদী’র মৃত্যু

গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে ধরতে গিয়ে ইটভাটার চুল্লিতে পড়ে দগ্ধ এক এসআইয়ের হাসপাতালে মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বরিশালে আসামি ধরতে গিয়ে ওই কর্মকর্তা ১০ দিন আগে দগ্ধ হয়েছিলেন।

মৃত এসআই মো. মেহেদী হাসান বরগুনা সদর থানার চর কলোনি গ্রামের বাসিন্দা মো. জানে আলমের ছেলে।

তিনি বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানায় কর্মরত ছিলেন। বরিশাল মহানগরের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসআই মো. মেহেদী হাসানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির শিকদার বলেন, গত ৬ জানুয়ারি গভীর রাতে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত একজন আসামিকে ধরার জন্য বাবুগঞ্জ উপজেলার ইসলাম ব্রিকসে অভিযান চালানো হয়। এ সময় ভাটার চুল্লির একটি পাত সরে গিয়ে তাতে পড়ে যান এসআই মেহেদী হাসান।পরে তাকে অন্য পুলিশ সদস্য ও শ্রমিকরা মই দিয়ে ওপরে তুলে আনেনে। কিন্তু তার শরীরে ৪০ শতাংশ পুড়ে যায়। 

তিনি বলেন, এসআই মেহেদীকে উদ্ধার করে প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

এলাকা: বরগুনা
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

আসামি ধরতে গিয়ে ইটভাটার আগুনে দগ্ধ এসআই মেহেদী’র মৃত্যু

B
BN DESK | 16 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার