Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা, হাতে কাপড় নিয়ে শোরুম ত্যাগ

BN DESK
02 September 2026, 02:58 AM পড়তে ১ মিনিট

রাজধানীর উত্তরা জসিমউদ্দিন রোডের আড়ং শোরুমে কাপড় কিনতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখে পড়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির সাবেক নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা।

শনিবার (১৪ মার্চ) রাতে মায়ের জন্য চারটি ম্যাক্সি কেনেন তিনি। অভিযোগ, প্রায় সাড়ে চার হাজার টাকার বিল পরিশোধের পরও তাকে কোনো শপিং ব্যাগ দেওয়া হয়নি। পরে জানানো হয়, ব্যাগ নিতে হলে অতিরিক্ত ৪০ টাকা দিতে হবে। এতে ক্ষোভ প্রকাশ করে কাপড় হাতে নিয়েই শোরুম ত্যাগ করেন তিনি।

ঘটনার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা শুরু হয়। এ বিষয়ে তার ব্যক্তিগত সহকারী জাকির হোসেন শুভ ফেসবুকে লিখেছেন, গ্রাহক টাকা দিয়ে পণ্য কেনার পর একটি সাধারণ শপিং ব্যাগ না পাওয়া দুঃখজনক। পরিবেশ রক্ষার কথা বলা হলেও বিকল্প ব্যবস্থা থাকা উচিত বলেও তিনি মন্তব্য করেন।

রুমিন ফারহানা বলেন, মায়ের জন্য নির্দিষ্ট মাপের ম্যাক্সি আড়ংয়ে পাওয়া যায় বলেই সেখানে গিয়েছিলেন। তবে এমন অভিজ্ঞতায় তিনি অসন্তোষ প্রকাশ করেন।

এ বিষয়ে জানতে আড়ংয়ের উত্তরা শোরুমে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা, হাতে কাপড় নিয়ে শোরুম ত্যাগ

B
BN DESK | 15 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার