Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আ’লীগের নিষিদ্ধের দাবিতে অনড়, আদায় না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়বেন না 

BN DESK
05 September 2026, 06:17 AM পড়তে ১ মিনিট
আ’লীগের নিষিদ্ধের দাবিতে অনড়, আদায় না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়বেন না 

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে অনড় অবস্থান নিয়েছেন সাহবাগে আন্দোলনকারীরা।  নিষিদ্ধ না করা পর্যন্ত রাজধানীর শাহবাগ মোড় ছাড়বেন না বলে ঘোষণা দিয়েছেন তারা। আন্দোলনকারীরা জানান, যতক্ষণ ঘোষণা আসবে না ততক্ষণ শাহবাগ ছেড়ে কেউ যাবে না।

শুক্রবার (৯ মে) মাগরিবের নামাজের পর স্লোগানে উত্তাল হয় শাহবাগ। আন্দোলনে অংশ নিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। শাহবাগ মোড় দিয়ে কোনো যানবাহন চলাচল করছে না। তবে অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহন পার হচ্ছে।

উত্তাল শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে স্লোগান দিচ্ছেন- ‘ব্যান করো, ব্যান করো, আওয়ামী লীগ ব্যান করো’, ‘একটা একটা লীগ লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’, ‘বাহ ইন্টেরিয়াম চমৎকার, খুনিদের পাহারাদার’ ‘লীগ ধর, জেলে ভর’ ‘ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর’, ‘খুনি লীগের ঠিকানা এ বাংলায় হবে না’, ‘আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে’, ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘গোলামি না আজাদী, আজাদী আজাদী।’

রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পার্শ্ববর্তী সড়কে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপি আয়োজিত গণসমাবেশে ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচির ঘোষণা দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

বাংলাদেশের অগ্রগতি সেদিন থেকে শুরু হবে, যেদিন বাংলাদেশ টাইটেল পাবে ‘বাংলাদেশ উইদাউট আওয়ামী লীগ’। আমরা সেই টাইটেল দেওয়ার জন্য কিছুক্ষণ আগে মানুষের সমাগম করার জন্য এ জায়গা বেছে নিয়েছিলাম। এ জায়গা থেকে আমরা এখন রাস্তা ব্লকেড করবো। ইন্টারিমের কানে আমাদের কথা পৌঁছায়নি। অন্তর্বর্তী সরকারের কাছে আহতদের আওয়াজ পৌঁছায় না, আহতদের আর্তনাদ পৌঁছায় না, আমরা এখান থেকে গিয়ে শাহবাগে অবরোধ করবো। আওয়ামী লীগ নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত এখানে থাকবো।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

আ’লীগের নিষিদ্ধের দাবিতে অনড়, আদায় না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়বেন না 

B
BN DESK | 09 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার