Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আ’লীগের সঙ্গে আপোষ নয়, কেউ করলে তা রুখে দেওয়া হবে : নজরুল ইসলাম

BN DESK
05 September 2026, 06:13 AM পড়তে ১ মিনিট
আ’লীগের সঙ্গে আপোষ নয়, কেউ করলে তা রুখে দেওয়া হবে : নজরুল ইসলাম

নির্বাচন ডিসেম্বরের মধ্যে করতে কোনো বাধা নেই। তবে বিলম্বিত করে গোপনে জোট তৈরির জন্য সময় নিচ্ছে কিনা এমন প্রশ্ন রেখেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

আজ সোমবার (১৯ মে) প্রেসক্লাবে ১২ দলীয় জোটের এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে এমন অপপ্রচারের চেষ্টা করছে অনেকে। তবে, আওয়ামী লীগের সঙ্গে কখনও আপোষ নয় এবং কেউ আপোষ করতে গেলেও তা রুখে দেয়া হবে।’

নির্বাচন ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে প্রতিবন্ধকতা দূরীকরণের দাবিতে ১২ দলীয় জোটের আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এসময় রাজনৈতিক দলগুলো যে বিষয়গুলোতে ঐকমত্যে পৌঁছেছে তার ভিত্তিতে সনদ তৈরি করে দ্রুত ভোটের আয়োজন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।  এছাড়াও, নির্বাচন ডিসেম্বরের মধ্যে করতে কোনো বাধা না থাকলে বিলম্ব করে জোট তৈরির জন্য সময় নেয়া হচ্ছে কিনা এমন প্রশ্নও নজরুল ইসলাম খানের।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

আ’লীগের সঙ্গে আপোষ নয়, কেউ করলে তা রুখে দেওয়া হবে : নজরুল ইসলাম

B
BN DESK | 19 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার