Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আ’লীগ ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল : সালাহউদ্দিন

BN DESK
05 September 2026, 06:33 AM পড়তে ১ মিনিট
আ’লীগ ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল : সালাহউদ্দিন

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী লীগ পরোক্ষভাবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। আজ মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার রাজু ভাস্কর্যে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ব্যতীত সব রাষ্ট্রে গমনের যে নির্দেশনা ছিল, সেটি আওয়ামী লীগ প্রত্যাহার করে নিয়েছিল। তার মানে দাঁড়ায়, তারা ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। এসময় তিনি ইসরায়েলের সব পণ্য বর্জনের ঘোষণা দেন।

তিনি বলেন, আওয়ামী লীগ একদিকে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল, অপরদিকে বাংলাদেশ ও সারা পৃথিবীর মুসলমানদের পক্ষে মায়াকান্নাও কাঁদত। ইসরায়েলের সব পণ্য আমরা বর্জন করব জানিয়ে বিএনপির এই নেতা বলেন, গতকাল বাংলাদেশে কিছু স্থাপনায় হামলা হয়েছে আমরা তার নিন্দা জানাই। ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে খুব শিগগির বিএনপি কেন্দ্রীয়ভাবে একটি বৃহৎ কর্মসূচির আয়োজন করবে বলেও জানান সালাহউদ্দিন আহমদ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

আ’লীগ ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল : সালাহউদ্দিন

B
BN DESK | 08 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার