Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল বউ-শাশুড়ির

BN DESK
01 September 2026, 11:50 PM পড়তে ১ মিনিট
ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল বউ-শাশুড়ির

মফস্বল ডেস্ক : ধানখেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১৯ মার্চ) বেলা ১১টার দিকে খুলনার দাকোপ উপজেলার হরিণটানা গ্রামে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। তারা হলো লাউডোব ইউনিয়নের হরিণটানা গ্রামের চিত্তরঞ্জন গাইনের স্ত্রী চপলা গাইন (৬৫) ও তার ছেলের বউ টুম্পা গাইন (৩৬)। 

পুলিশ ও স্থানীয়রা জানান, ধানখেতে ইঁদুর মারার জন্য পল্লী বিদ্যুতের সংযোগ দিয়ে বৈদ্যুতিক ফাঁদ রাখা ছিল। আজ মঙ্গলবার সকালে চিত্তরঞ্জন গাইনের স্ত্রী চপলা গাইন ধানখেতের বেড়িতে সবজি তুলে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার দেন। তার চিৎকার শুনে তাকে রক্ষার জন্য পুত্রবধূ টুম্পা গাইন এগিয়ে এলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের প্রেরণ করা হয়েছে।

দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হক বলেন, ইঁদুর মারার জন্য স্থানীয়রা ধানখেতে বিদ্যুৎ সংযোগ দিয়ে রেখেছিল। মঙ্গলবার সকালে ওই দুই নারী খেতের সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা যান। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে দোষিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল বউ-শাশুড়ির

B
BN DESK | 19 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার