Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ইংরেজি ও কম্পিউটার শিক্ষার মাধ্যমে যোগ্যতা বাড়ানো সম্ভব

BN DESK
05 September 2026, 10:03 AM পড়তে ১ মিনিট
ইংরেজি ও কম্পিউটার শিক্ষার মাধ্যমে যোগ্যতা বাড়ানো সম্ভব

শিক্ষার পরিপূর্ণতা লাভ করতে হলে ইংরেজীতে দক্ষ হতে হবে এবং কম্পিউটার এপ্লিকেশন ভাল জানতে হবে। কারণ ইংরেজি হল আন্তর্জাতিক ভাষা আর কম্পিউটারের মাধ্যমে দেশে এবং বিদেশে যোগ্যতা বাড়ানো সম্ভব। আজ ২৮ জানুয়ারি, ২০২৫ মঙ্গলবার পিএসসি কনভেনশনহল মিরপুর-১৪এ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৮ম সমাবর্তন অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চ্যান্সেলর কর্তৃক মনোনীত শিক্ষা মন্ত্রনালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) প্রফেসর ড. এম আমিনুল ইসলাম সভাপতির বক্তব্যে উল্লেখিত কথা বলেন অনুষ্ঠানে ২৭৯১ জন গ্রাজুয়েটদের উদ্দেশ্যে তিনি আরো বলেন তোমরা এখন নতুন জগতে ঢুকতে যাবে, চাকরি করবে দেশে বিদেশে অথবা কর্মসংস্থান সৃষ্টি করবে কিন্তু তা সততা ও নিষ্ঠার সঙ্গে করার চেষ্টা করবে। কেননা সততা ও নিষ্ঠা থাকলে সফল হওয়া সম্ভব। 

সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর নিয়াজ আহমেদ খান পিএইচডি। তিনি বলেন আমরা বিশ্ববিদ্যালয় হতে যে শিক্ষা অর্জন করি তা আমাদের সমগ্র জীবনকে প্রভাবিত করে। এটি যেমন আমাদের দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করে, জীবনকে অর্থপূর্ণ ও দায়িত্বশীল করে তোলে তেমনি গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনের দ্বারা সমাজের নানাবিধ সমস্যার সমমাধানের পথ দেখায়। তাই উচ্চশিক্ষা যে কোন জাতির জন্য অপরিহার্য।
বিশেষ অতিথির বক্তৃতায় বাংলাদেশ মঞ্জুরি কমিশনের সদস্য ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন দেশে ১৮০টি বিশ্ববিদ্যালয়ের পাশকৃত শিক্ষার্থীরা সমাজ বির্নিমানে ভুমিকা রাখছে। তবে আত্নসামাজিক ও পরিবেশ অবনতিতে তেমন কোন টেকশই ভুমিকা রাখতে পারছে না। 

সমাবর্তনে আরো বক্তব্য রাখে বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, উপাচার্য প্রফেসর ড. গণেশ চন্দ্র সাহা, বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান ডা. মুহাম্মদ শহীদুল কাদির পাটোয়ারী, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এ্যাডভোকেট শাহেদ কামাল পাটোয়ারী, ট্রেজারার প্রফেসর ড. জাহিদুল ইসলাম। সমাবর্তনে ৪জন শিক্ষার্থীকে চ্যান্সেলর এওয়ার্ড, ১০জনকে ভাইস চ্যান্সেলর এওয়ার্ড এবং ১৩ জনকে ডীনস এওয়ার্ড প্রদান করা হয়। শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
সংবাদ বিজ্ঞপ্তি

ইংরেজি ও কম্পিউটার শিক্ষার মাধ্যমে যোগ্যতা বাড়ানো সম্ভব

B
BN DESK | 28 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার