Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ইউটিউব দেখে হাত-পা ও মুখ বেঁধে খতনা, শিশুর মৃত্যু

BN DESK
02 September 2026, 05:15 AM পড়তে ১ মিনিট
ইউটিউব দেখে হাত-পা ও মুখ বেঁধে খতনা, শিশুর মৃত্যু

ইউটিউব দেখে হাত-পা ও মুখ বেঁধে খতনা করার সময় প্রতিবেশী কিশোরের হাতে শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাতে বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার হিজলা গ্রামে এই ঘটনা ঘটে।

অভিযুক্ত হামিম শেখ (১৭) হিজলা গ্রামের রমজান শেখের ছেলে। নিহত শিশুর বাবা ফরহাদ শেখ জানান, প্রতিদিনের মতো বাড়ির উঠানে খেলা করছিল শিশু শিহাব। সন্ধ্যা হয়ে গেলেও শিশুটির কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরিবার ও এলাকাবাসী খোঁজাখুঁজির একপর্যায়ে হামিমের ঘরের পাশে ভাঙাচোরা বাথরুমের মধ্যে শিহাবের হাত-পা বাঁধা অবস্থায় দেখতে পায়। দ্রুত শিহাবকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। এরপর অভিযুক্ত হামিমের ঘরের লেপের মধ্যে রক্তের চিহ্ন দেখতে পায়। এই সময় হত্যায় ব্যবহৃত রশি ও বিভিন্ন আলামত জব্দ করে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান জানান, গতকাল বুধবার সন্ধ্যার কিছু আগে শিশু শিহাব বাড়ির উঠানে খেলা করার সময় খাবারের লোভ দেখিয়ে হামিমের ঘরে নিয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিকৃত মানসিকতা তৈরি হয়ে হাত-পা ও মুখ বেঁধে শিহাবকে খতনা করে।

এ সময় শিশু সিয়াম মারা যায়। পরে বিভিন্ন জায়গায় তাকে লুকিয়ে রাখার চেষ্টা করে ঘরের বাইরে ভাঙাচোরা বাথরুমে রেখে পালিয়ে যায়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

ইউটিউব দেখে হাত-পা ও মুখ বেঁধে খতনা, শিশুর মৃত্যু

B
BN DESK | 29 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার