Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ইউনাইটেড ময়মনসিংহ পাওয়ার-এর জন্য ব্র্যাক ব্যাংকের ৫০০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ব্যবস্থাপনা

BN DESK
17 May 2026, 02:35 AM পড়তে ১ মিনিট

দেশের ইতিহাসে সবচেয়ে বড় অংকের রিডিমেবল প্রেফারেন্স শেয়ার ব্যবস্থাপনার নতুন রেকর্ড তৈরি করেছে ব্র্যাক ব্যাংক। সম্প্রতি ব্যাংকটি ইউনাইটেড গ্রুপের প্রতিষ্ঠান ইউনাইটেড ময়মনসিংহ পাওয়ার লিমিটেডের জন্য ৫০০ কোটি টাকার নন-কনভার্টিবল, কিউমিলেটিভ ও সম্পূর্ণ রিডিমেবল প্রেফারেন্স শেয়ারের মাধ্যমে তহবিল সংগ্রহ করেছে।  

গত ১৩ মে ২০২৬ ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এই পুরো লেনদেন প্রক্রিয়ার লিড অ্যারেঞ্জার হিসেবে দায়িত্ব পালন করেছে ব্র্যাক ব্যাংক, যেখানে দ্য সিটি ব্যাংক পিএলসি এবং উত্তরা ব্যাংক পিএলসি-ও অংশ নিয়েছিল।

পাঁচ বছর মেয়াদি এই তহবিল ডিজাইন করা হয়েছে শেয়ার ইস্যুকারী ও বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি স্বার্থকে অগ্রাধিকার দিয়ে। এই অর্থ ইউনাইটেড গ্রুপের নতুন উন্নয়নমূলক কাজ এবং ব্যবসা সম্প্রসারণের উদ্যোগে ব্যবহার করা হবে।

অনুষ্ঠানে ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মঈনউদ্দিন হাসান রশীদ বলেন, “বৈশ্বিক অর্থনৈতিক ধাক্কা সামলাতে এবং দেশের শিল্পের চাকা সচল রাখতে স্থানীয় ব্যাংকগুলোর সহযোগিতা ও উদ্ভাবনী ফাইন্যান্সিয়াল সল্যুশন খুবই জরুরি।”

ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “এই ঐতিহাসিক লেনদেন বাংলাদেশের পুঁজিবাজারের ক্রমবর্ধমান পরিপক্বতা এবং বড় ও জটিল অর্থায়নের কাঠামো তৈরিতে ব্র্যাক ব্যাংকের সক্ষমতাকেই প্রমাণ করে। টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে আমরা উদ্ভাবনী আর্থিক সল্যুশনের মাধ্যমে দেশের রূপান্তরমূলক প্রকল্পগুলোতে সহযোগিতা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।”

তিনি আরও বলেন, জ্বালানি, অবকাঠামো ও শিল্প খাতের মতো বড় বড় প্রকল্পে অর্থায়নের ক্ষেত্রে ব্র্যাক ব্যাংক ধাপে ধাপে নিজেদের দক্ষতাকে আরও শক্তিশালী করেছে।

অনুষ্ঠানে উত্তরা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. আবুল হাশেমসহ অংশগ্রহণকারী ব্যাংকগুলোর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সংবাদ বিজ্ঞপ্তি

ইউনাইটেড ময়মনসিংহ পাওয়ার-এর জন্য ব্র্যাক ব্যাংকের ৫০০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ব্যবস্থাপনা

B
BN DESK | 17 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার