Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ইউনিয়ন ব্যাংক পিএলসি-এর শাখা ব্যবস্থাপক সম্মেলন

BN DESK
05 September 2026, 10:27 AM পড়তে ১ মিনিট
ইউনিয়ন ব্যাংক পিএলসি-এর  শাখা ব্যবস্থাপক সম্মেলন

আজ ২৪ নভেম্বর, ২০২৪ তারিখে ইউনিয়ন ব্যাংক পিএলসি-এর প্রধান কার্যালয়, ঢাকায় ব্যবসায়িক পরিকল্পনা-২০২৪ অর্জনের পর্যালোচনা এবং ব্যবসায়িক পরিকল্পনা-২০২৫ এর প্রস্তুতির জন্য নির্দেশিকা প্রদানে শাখা ব্যবস্থাপক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন ব্যাংক পিএলসি এর পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মুঃ ফরীদ উদ্দীন আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান জনাব মোঃ হুমায়ুন কবীর, নিরীক্ষা কমিটির চেয়ারম্যান জনাব শেখ জাহিদুল ইসলাম, এফসিএ, স্বতন্ত্র পরিচালক ড. শহিদুল ইসলাম জাহীদ। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) জনাব শফিউদ্দীন আহমেদ। এছাড়াও বক্তব্য রাখেন উপব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ জাহাঙ্গির আলম।
প্রধান অতিথি সম্মানিত চেয়ারম্যান জনাব মুঃ ফরীদ উদ্দীন আহমদ তাঁর বক্তব্যে অংশগ্রহণকারী সকল শাখা ব্যবস্থাপকগণের উদ্দেশ্যে বলেন, “আপনাদেরকে আরো বেশি গ্রাহক বান্ধব, শরীয়াহ্ পরিপালন ও গ্রাহকদের আস্থা অর্জনের মাধ্যমে তারল্য সংকট দূর করার জন্য স্থানীয়ভাবে আমানত সংগ্রহ করতে হবে এবং খেলাপি ঋণ আদায়ের জন্য জোর প্রচেষ্টা অব্যহত রাখতে হবে।” 

এছাড়াও সম্মেলনে ব্যাংকের আমানত, বিনিয়োগ, বৈদেশিক বাণিজ্য, প্রবাসী আয় এবং চলমান বিভিন্ন বিষয়ের উপর বিশদভাবে আলোচনা করা হয়। শাখা ব্যবস্থাপকগণদের সাথে ব্যবসায়িক পরিকল্পনা-২০২৪ এর অর্জন নিয়ে বিশদ পর্যালোচনা  করা হয় এবং ব্যবসায়িক পরিকল্পনা-২০২৫ এর প্রস্তুতির জন্য দিক-নির্দেশনা দেওয়া হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সংবাদ বিজ্ঞপ্তি

ইউনিয়ন ব্যাংক পিএলসি-এর শাখা ব্যবস্থাপক সম্মেলন

B
BN DESK | 24 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার