Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ইউনূস-তারেক বৈঠক : দেশে ফিরে যা জানালেন খসরু

BN DESK
07 October 2025, 11:01 PM পড়তে ১ মিনিট
ইউনূস-তারেক বৈঠক : দেশে ফিরে যা জানালেন খসরু

যুক্তরাজ্যের লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক গণতন্ত্র উত্তরণে জাতির দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথকে সুগম করেছে বলে মনে করেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আজ সোমবার (১৬ জুন) সকালে লন্ডন থেকে ফিরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, যেহেতু জাতি প্রায় ২০ বছর তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, তাই যত দ্রুত সম্ভব নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি গুরুত্ব পেয়েছে আলোচনায়। আর এ ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল ঐকমত্যের, যেখানে পৌঁছাতে পেরেছেন তারা।

সংস্কার বিষয়ে জানতে চাইলে বিএনপি’র স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ঐকমত্যের ভিত্তিতে যতটুকু সংস্কার প্রয়োজন তা এখন করা হবে। বাকি সংস্কার করা হবে নির্বাচনের পর।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

ইউনূস-তারেক বৈঠক : দেশে ফিরে যা জানালেন খসরু

B
BN DESK | 16 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার