Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু

BN DESK
03 September 2026, 04:48 AM পড়তে ১ মিনিট
ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু

সাতক্ষীরায় ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে আসপিয়া খাতুন (১৭) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (১০ জানুয়ারি) বেলা ১১টার দিকে সাতক্ষীরা-আশাশুনি সড়কের আলিয়া মাদ্রাসার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আসপিয়া পুরাতন সাতক্ষীরা কলোনিপাড়া এলাকার আবদুস সবুরের মেয়ে।

আসপিয়ার মামা মহসিন আলী জানান, গতকাল বৃহস্পতিবার বিকেলে পরিবারের লোকজনের সঙ্গে ধুলিহর এলাকায় এক আত্মীয়ের বাড়িতে মাহফিল শুনতে গিয়েছিল আশপিয়া। আজ সকালে সেখান থেকে একটি ইজিবাইকে করে বাড়ি ফিরছিল তাঁরা। ঘটনাস্থলে পৌঁছালে অসাবধানতাবশত আশপিয়ার গায়ের ওড়না ইজিবাইকের চাকার সঙ্গে জড়িয়ে যায়। একপর্যায়ে সেখান থেকে ছিটকে সড়কে পড়ে মাথায় গুরুতর আঘাত পায় সে। পরে তাঁকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগে চিকিৎসক।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিনুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় কিশোরীর মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

এলাকা: সাতক্ষীরা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু

B
BN DESK | 10 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার