Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ইতিহাসের বাক বদলানো শুরু হয়েছে: সালাহউদ্দিন আহমদ 

BN DESK
12 February 2026, 11:59 AM পড়তে ১ মিনিট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট প্রদান শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘ইতিহাসের বাক বদলানো শুরু হয়েছে, আমি লাইনে সবার শেষে দাঁড়িয়ে ভোট দিলাম। এখানে সবাই এখন নিজের ভোটাধিকার নিয়ে সচেতন। এখন পর্যন্ত ভোটের পরিবেশে সুন্দর ও স্বাভাবিক রয়েছে।’

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ শুরুর পরপরই পেকুয়া উপজেলা সদরের সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন কেন্দ্রে চকরিয়া ও পেকুয়া নিয়ে গঠিত কক্সবাজার-১ আসনে ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।

এসময় তার স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদ ও পুত্র সাঈদ ইব্রাহিম আহমেদসহ সালাহউদ্দিন আহমদের পরিবারের বাকি সদস্যরাও কেন্দ্রে স্ব-স্ব ভোট প্রদান করেন।

ভোট দিয়ে সাংবাদিকদের সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘আমাদের মুক্তিযোদ্ধারা যে প্রত্যাশায় রক্ত দিয়েছেন, আমাদের সন্তানের শহীদ হয়েছেন সে প্রত্যাশা-স্বপ্ন আকাশচুম্বী। গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে আমরা এগিয়ে যেতে চাই।’তিনি বলেন,‘জামায়াত নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় টাকাসহ আটক হওয়ার ঘটনা এই দলটির অতিরিক্ত আত্মবিশ্বাস ও উচ্চাবিলাসিতার পরিচয় দিয়েছে।’

এর আগে তিনবার সালাহউদ্দিন আহমদ কক্সবাজার-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

ইতিহাসের বাক বদলানো শুরু হয়েছে: সালাহউদ্দিন আহমদ 

B
BN DESK | 12 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার