Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ‘শাহবাগে খালেদা জিয়াকে চায় সারা বাংলাদেশ’

BN DESK
05 September 2026, 06:19 AM পড়তে ১ মিনিট
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ‘শাহবাগে খালেদা জিয়াকে চায় সারা বাংলাদেশ’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর শাহবাগে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। 

এদিকে শুক্রবার (৯ মে) সন্ধ্যা ৭টায় নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে এই আহ্বান জানান তিনি।

‘ব্যান করো ব্যান করো, আওয়ামী লীগ ব্যান করো’সহ নানা স্লোগানে  আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে উত্তাল রাজধানীর শাহবাগ। 

তিনি লিখেছেন, ‘বাংলাদেশের বেগম জিয়া, শাহবাগে হাজারো শহিদ পরিবার ও সারা বাংলাদেশ আপনার অপেক্ষায়।’

ফেসবুকে দেওয়া আরেকটি পোস্টে হাদি বলেন, ‘যেই শাহবাগে ফ্যাসিবাদের উত্থান, সেই শাহবাগেই তার কবর রচিত হবে। ইনশাআল্লাহ্।’

এদিন বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পার্শ্ববর্তী সড়ক থেকে সমাবেশ শেষে আন্দোলনকারীরা শাহবাগ মোড় অবরোধ করলে এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। এই অবরোধে যেন ফিরে এসেছে ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের উত্তাল দিনগুলো, যা ‘জুলাই আন্দোলন’ নামে পরিচিত।

এ সমাবেশে জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তালাত মাহমুদ রাফিসহ এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিন বিকেল সাড়ে ৪টার পর থেকেই জামায়াত-শিবির, হেফাজতে ইসলাম, গণঅধিকার পরিষদ, আমার বাংলাদেশ (এবি) পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ ছাত্র-জনতা শাহবাগ মোড়ে অবস্থান নিতে শুরু করেন। তাদের কণ্ঠে ছিল আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ‘শাহবাগে খালেদা জিয়াকে চায় সারা বাংলাদেশ’

B
BN DESK | 09 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার