Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় অষ্টম শ্রেণির মাদ্রাসাছাত্রকে কুপিয়ে হত্যা

BN DESK
02 March 2024, 10:57 PM পড়তে ১ মিনিট
ইভটিজিংয়ের প্রতিবাদ করায় অষ্টম শ্রেণির মাদ্রাসাছাত্রকে কুপিয়ে হত্যা

মফস্বল ডেস্ক : নড়াইলের কালিয়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় নিলয় মোল্যা (১৪) নামে এক মাদসারা ছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (১ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার খাশিয়াল ইউনিয়নের তালবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় নিলয়ের সঙ্গে থাকা তামিম নামে একজন আহত হন।

নিহত নিলয় মোল্যা উপজেলার টোনা গ্রামের সাবেক পুলিশ সদস্য সুলতান আহমেদ মোল্যার ছেলে এবং স্থানীয় টোনা দাখিল মাদরাসা অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

আহত তামিম বলেন, কিছুদিন ধরে তাদের গ্রামের একটি মেয়েকে উত্ত্যক্ত করত শাকিল খান নামে ব্রাহ্মণপাটনা গ্রামের এক তরুণ। নিলয় মোল্যা এর প্রতিবাদ করে। কথা কাটাকাটির একপর্যায়ে শাকিলকে চড় দেন নিলয়। পরে স্থানীয় বড় ভাইয়েরা ঘটনাটি মীমাংসা করে দেন। ওই ঘটনার জের ধরে আজকে মাহফিল থেকে নিলয়কে একজন ডেকে নিয়ে দুইটা চড় মারে। পরে ওখানে কী হয়েছে তা দেখতে যায় তার বন্ধু তামিম। এ সময় শাকিলসহ ২০-৩০ জন দা ও লাঠি দিয়ে আমাদের ওপর আক্রমণ করে। আমরা বাঁচার জন্য চিৎকার-চেঁচামেচি করলে স্থানীয়রা এসে আমাদের উদ্ধার করে।

খাশিয়াল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রেজ্জাক খন্দকার বলেন, মাহফিলের পাশে অনেক শব্দ শুনে দৌড়ে এসে দেখি নিলয় নামের ছেলেটা পড়ে আছে। প্রচুর রক্ত ঝরছে। পরে আমরা তাকে প্রথমে স্থানীয় বড়দিয়া বাজারে চিকিৎসা দিতে নিয়ে যাই। সেখান থেকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক নিলয়কে মৃত বলে ঘোষণা করেন।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় অষ্টম শ্রেণির মাদ্রাসাছাত্রকে কুপিয়ে হত্যা

B
BN DESK | 02 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার