Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাত

BN DESK
04 September 2026, 09:53 AM পড়তে ১ মিনিট
ইভটিজিংয়ের প্রতিবাদ করায় দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাত

পটুয়াখালীর বাউফলে সহপাঠীকে ইভটিজিং করার প্রতিবাদ করায় দিবসের অনুষ্ঠানে দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাত করেছে বখাটেরা। আহত দুই শিক্ষার্থীকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আজ সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে কলেজ প্রাঙ্গণে এই ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ এনায়েত হোসেন।

ছুরিকাঘাতে আহতরা হলেন ওই কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সাব্বির হোসেন ও জহির উদ্দিন।

ভুক্তভোগী শিক্ষার্থী ও শিক্ষকরা জানান, রোববার (১৫ ডিসেম্বর) কলেজে একটি ক্রীড়া অনুষ্ঠান হয়েছিলো। সেখানে বহিরাগত কিশোর গ্যাংয়ের সদস্য আলভি ও রিশাদ কলেজের এক ছাত্রীকে ইভটিজিং করে। তাৎক্ষণিক বিষয়টির প্রতিবাদ করে ওই ছাত্রীর সহপাঠীরা আলভি ও রিশাদকে কলেজ প্রাঙ্গণ থেকে বের করে দেন। এতে ক্ষুব্ধ হয়ে আজ কলেজে বিজয় দিবসের অনুষ্ঠান চলাকালে আলভি ও রিশাদের নেতৃত্বে ১০-১৫ জন বহিরাগত হামলা চালায়। এ সময় তাদের ছুরিকাঘাতে ভুক্তভোগী দুই শিক্ষার্থী আহত হয়েছেন।

এ বিষয়ে কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের  অধ্যক্ষ এনায়েত হোসেন বলেন, ইভটিজিং এর বিষয়টি আমরা আজকে জানতে পেরেছি। প্রতিবাদ করায় অভিযুক্ত বহিরাগতরা কলেজে প্রবেশ করে আমাদের দুজন শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে। এ বিষয়ে কলেজের সভাপতি ও ভারপ্রাপ্ত ইউএনও প্রতীক কুমার কুন্ডু মহোদয়ের সাথে আলোচনা চলছে, তার পরামর্শ মোতাবেক বিকেলে থানায় অভিযোগ করা হবে বলেও জানান তিনি।

বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, ঘটনা জানার পরে পুলিশ কলেজ পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

এলাকা: পটুয়াখালী
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাত

B
BN DESK | 16 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার