Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ইরানে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হবিগঞ্জের হাফেজ বশীর

BN DESK
02 September 2026, 02:46 PM পড়তে ১ মিনিট
ইরানে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায়  প্রথম হবিগঞ্জের হাফেজ বশীর

হবিগঞ্জ প্রতিনিধি : ১৩ বছরের হাফেজ বশীর আহমাদ ইরানে গত বুধবার অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালের পিএইচ পি কোরআনের আলোর দেশ সেরা ১৩ বছরের হাফেজ বশির আহমাদ গত ১৫ দিন আগে আলজেরিয়ার অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছিল।  হাফেজ বশীর হবিগঞ্জের লাখাই উপজেলার বেগুনাই গ্রামের সহকারী অধ্যাপক মাওলানা মো. আব্দুর রশিদ ও বুশরা চৌধুরীর পুত্র। হাফেজ বশিরের নানা হবিগঞ্জের উমেদনগর মাদ্রাসার মুহাদ্দিস মরহুম মাওলানা আশরাফ আলী বানিয়াচুঙ্গি, নানু নুরুন নাহার চৌধুরী ঝর্না, দাদা মরহুম মওলানা ডা. ইয়াইয়া।

এলাকা: সিলেট হবিগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

ইরানে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হবিগঞ্জের হাফেজ বশীর

B
BN DESK | 22 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার