Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ইশরাকের শপথ ইস্যুতে ইসি’র বক্তব্য শুনবেন আপিল বিভাগ

BN DESK
05 September 2026, 06:08 AM পড়তে ১ মিনিট
ইশরাকের শপথ ইস্যুতে ইসি’র বক্তব্য শুনবেন আপিল বিভাগ

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের শপথ গ্রহণ ইস্যুতে বৃহস্পতিবার (২৯ মে) নির্বাচন কমিশন (ইসি) বক্তব্য শুনবেন আপিল বিভাগ। আজ বুধবার (২৮ মে) আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এ তথ্য জানান।একইসঙ্গে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসিসি’র মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানিও হবে ওইদিন। বুধবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। শুনানিতে নির্বাচনি ট্রাইব্যুনালের রায়ের নানা অসঙ্গতি তুলে ধরেন রিটকারীর আইনজীবী। 

পাল্টা জবাবে ইশরাকের আইনজীবী বলেন, আদালতের রায়ের আলোকে গেজেট প্রকাশ করেছে ইসি। রায়ের বিরুদ্ধে আপিল করা হবে না বলেও সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তখন প্রধান বিচারপতি বলেন, বল এখন নির্বাচন কমিশনের কোর্টে, ইসি’র বক্তব্য শুনতে চান তারা। পরে শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেন সর্বোচ্চ আদালত।এর আগে মঙ্গলবার (২৭ মে) বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসিসি’র মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজের আদেশের বিরুদ্ধে আপিল শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন চেম্বার আদালত। গত ২৬ মে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসিসি’র মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়। রিটকারী আইনজীবী এড. জহিরুল ইসলাম মুসা এ আবেদন করেন।

তার আগে গত ২২ মে ইশরাক হোসেনকে ডিএসসিসি’র মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট সরাসরি খারিজ করেন হাইকোর্ট। আদালত বলেছেন, রিট আবেদনটি শুনানির জন্য গ্রহণযোগ্য নয়। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

ইশরাকের শপথ ইস্যুতে ইসি’র বক্তব্য শুনবেন আপিল বিভাগ

B
BN DESK | 28 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার