Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ইসলামিক ব্যাংকিং সেবার ১৬ বছর পূর্ণ করলো ব্যাংক এশিয়া

BN DESK
07 September 2026, 06:04 PM পড়তে ১ মিনিট
ইসলামিক ব্যাংকিং সেবার ১৬ বছর পূর্ণ করলো ব্যাংক এশিয়া

ব্যাংক এশিয়া ইসলামিক ব্যাংকিং সেবার ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৪ ডিসেম্বর ২০২৪ তারিখে রাজধানীর কারওয়ান বাজারস্থ ব্যাংক এশিয়া টাওয়ারে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সভায় ইসলামিক ব্যাংকিং সেবার গুরুত্ব এবং ব্যাংক এশিয়া ইসলামিক ব্যাংকিং সেবার বৈশিষ্ট্য তুলে ধরে মূল আলোচনা উপস্থাপন করেন ব্যাংকের শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির সম্মানিত সদস্য সচিব মাওলানা শাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহ্। 

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সোহেল আর কে হোসেন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব শাফিউজ্জামান ও জনাব এএনএম মাহফুজ, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব এস. এম. ইকবাল হোছাইন সহ অন্যান্য উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ এবং বিভিন্ন বিভাগের প্রধানগণ সভায় উপস্থিত ছিলেন। 

ব্যাংক এশিয়া ২০০৮ সালের ২৪ ডিসেম্বর ইসলামিক ব্যাংকিং সেবা চালু করে। শরীয়াহ্কে সর্বাধিক গুরুত্ব দিয়ে ব্যাংক এশিয়া ইসলামিক ব্যাংকিং আমানত সংগ্রহ ও বিনিয়োগ প্রদানসহ সব শ্রেণীর গ্রাহকের জন্য প্রয়োজনীয় ব্যাংকিং সেবা পরিচালনা করে আসছে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
সংবাদ বিজ্ঞপ্তি

ইসলামিক ব্যাংকিং সেবার ১৬ বছর পূর্ণ করলো ব্যাংক এশিয়া

B
BN DESK | 30 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার