Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সরকার ব্যবস্থা না নিলে নিজেই শপথ নেবেন ইশরাক

BN DESK
05 September 2026, 05:51 AM পড়তে ১ মিনিট
সরকার ব্যবস্থা না নিলে নিজেই শপথ নেবেন ইশরাক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে শপথ গ্রহণের বিষয়ে এবার আরও কঠোর হুঁশিয়ারি দিয়ে ইশরাক হোসেন বলেছেন, সরকার যদি অবিলম্বে ডিএসসিসির মেয়র হিসেবে শপথগ্রহণের অনুষ্ঠানের ব্যবস্থা না করে, ঢাকার ভোটারদের নিয়ে নিজেই শপথ পড়ে চেয়ারে বসবো।

আজ ‎মঙ্গলবার (৩ জুন) বেলা ৩টার দিকে ঢাকার গুলিস্তানে নগর ভবনে গণ-অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই ঘোষণা দেন।

তিনি বলেন, “যেহেতু আমরা নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল, আমাদের দলের পক্ষে বিশেষ করে আমাদের নেতা সালাহউদ্দিন আহমেদ বারবার বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করেছেন। আমরা চাই না কোনো বাজে উদাহরণ সৃষ্টি হোক।”

ইশরাক হোসেন বলেন, “নগর ভবন কীভাবে চলবে, সেটা ঢাকাবাসী নির্ধারণ করবে। কোনো বহিরাগত উপদেষ্টা বা বহিরাগত কোনো প্রশাসক দিয়ে এই নগর ভবন পরিচালনা করতে দেওয়া হবে না। এটাই আমাদের শেষ কথা, এটাই আমাদের শেষ বার্তা।”

ইশরাক বলেন, “আমাকে শপথ না পড়িয়ে সরকার সংবিধান লঙ্ঘন করেছে।”

শপথ নিয়ে টালবাহানা করার মাধ্যমে কয়েকজন উপদেষ্টার মুখোশ উন্মোচন হয়েছে হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ঈদকে সামনে রেখে আপাতত আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়ে ইশরাক জানান, তাকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবি না মানা হলে ঈদের পর আবারও মাঠে নামা হবে। এ সময় তিনি ঈদ ও মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে বর্তমান অবস্থান কর্মসূচি কিছুটা শিথিল ও বিরতি দেওয়ার সিদ্ধান্তের কথাও জানান।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

সরকার ব্যবস্থা না নিলে নিজেই শপথ নেবেন ইশরাক

B
BN DESK | 03 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার