Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঈদের আগেই আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি জামায়াতের

BN DESK
05 September 2026, 06:37 AM পড়তে ১ মিনিট
ঈদের আগেই আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি জামায়াতের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে দলটি।

শুক্রবার(২৮ মার্চ) এক বিবৃতিতে এ দাবি জানান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম তৎকালীন ফ্যাসিস্ট সরকারের মিথ্যা ও সাজানো মামলায় বিগত ১৩ বছরের অধিক সময় ধরে কারাগারে আটক আছেন। ফ্যাসিস্ট সরকারের পতনের পর ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের অনেক নেতাকর্মী মুক্তিলাভ করেছেন। দেশবাসী আশা করেছিল, চরম জুলুম-নির্যাতনের শিকার জনাব এটিএম আজহারুল ইসলামও স্বৈরাচার মুক্ত বাংলাদেশে মুক্তি লাভ করবেন। কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের প্রায় ৮ মাস অতিবাহিত হওয়া সত্ত্বেও এটিএম আজহারুল ইসলাম মুক্তিলাভ করেননি। এতে দেশবাসী হতবাক ও বিস্মিত।

আমরা আসন্ন পবিত্র ঈদুল ফিতরের পূর্বেই সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামকে নি:শর্তভাবে মুক্তি দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি যাতে তিনি মুক্ত পরিবেশে পরিবারের সঙ্গে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে পারেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

ঈদের আগেই আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি জামায়াতের

B
BN DESK | 28 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার