Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঈদের আগেই প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে প্রণোদনা দেওয়ার ব্যবস্থা করা হবে: লুৎফুজ্জামান বাবর

BN DESK
10 May 2026, 03:05 AM পড়তে ১ মিনিট

ঈদের আগেই প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে প্রণোদনা দেওয়ার ব্যবস্থা করা হবে। বলে জানিয়েছেন নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

আজ শনিবার (৯ মে) বিকেলে মদনে উপজেলার কাইটাইল ইউনিয়নের ফাতুনিয়া হাওর পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

বাবর বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরির দায়িত্ব প্রশাসনকে দেওয়া হয়েছিল। তবে প্রশাসনের করা তালিকা গ্রহণযোগ্য নয়। এতে অতিরঞ্জন রয়েছে। প্রকৃত কৃষকেরা যাতে প্রণোদনা পান, সে জন্য তালিকা পুনরায় যাচাই-বাছাই করা হবে। ঈদের আগেই প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে প্রণোদনা দেওয়ার ব্যবস্থা করা হবে।

বাবর বলেন, তার এলাকায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে। এ জন্য পাঁচ বছরের পরিকল্পনা নেওয়া হয়েছে।

দুই দিনের সফরে তিনি নেত্রকোনা-৪ আসনের মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরি উপজেলার বিভিন্ন হাওর এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি কৃষকদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগ সরেজমিনে দেখেন।

এসময় উপস্থিত ছিলেন মদন উপজেলা বিএনপির সভাপতি নুরল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, সাংগঠনিক সম্পাদক ও কাইটাইল ইউপি চেয়ারম্যান আবু তাহেরসহ অন্যরা।

এলাকা: নেত্রকোণা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

ঈদের আগেই প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে প্রণোদনা দেওয়ার ব্যবস্থা করা হবে: লুৎফুজ্জামান বাবর

B
BN DESK | 10 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার