Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঈদের দিনের জিয়ার মাজারে বিএনপির শ্রদ্ধা ও দোয়া

BN DESK
05 September 2026, 06:38 AM পড়তে ১ মিনিট
ঈদের দিনের জিয়ার মাজারে বিএনপির শ্রদ্ধা ও দোয়া

ঈদুল ফিতর উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন দলটির নেতারা।

সোমবার (৩১ মার্চ) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে শ্রদ্ধা জানাতে যান বিএনপি নেতারা।

বিজ্ঞাপন

এসময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ভাইস-চেয়ারম্যান আহমেদ আজম খান, উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, মাহবুব উদ্দিন খোকন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, সহ-যুববিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী ও ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের স্থায়ী কমিটির সদস্যদের পক্ষ থেকে সবাইকে ঈদ শুভেচ্ছা জানান মির্জা ফখরুল।nn 

অন্তর্বর্তীকালীন সরকার মানুষের গণতান্ত্রিক অধিকার দেবে বলেও এসময় আশা প্রকাশ করেন তিনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

ঈদের দিনের জিয়ার মাজারে বিএনপির শ্রদ্ধা ও দোয়া

B
BN DESK | 31 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার